প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের আইকন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী গুম-খুনের দলে যাওয়া সাকিব আল হাসানের জন্য ঠিক হয়নি। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।শফিকুল আলম বলেন, কোনো সভ্য দেশে এমনটি হতে পারে না। ইলিয়াস আলী ২০১২ সালে গুম হয়েছে। এমন অসংখ্য গুমের ঘটনা জানার পরও সাকিবের আওয়ামী লীগে যোগদান মানুষ মেনে নিতে পারেনি।আওয়ামী লীগকে একটি নিকৃষ্ট দল বলে মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, তাদের হাতে রক্ত। তিন-চার হাজার ছেলে-মেয়েকে তারা খুন করেছে। এ দলের প্রতিটি নেতাই খুনের দায়ে অভিযুক্ত।রাজনৈতিক দলে যোগদান করা প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি করা যেকোনো মানুষের অধিকার। কিন্তু আপনি কোন দলে যোগদান করছেন সেটি ভাবার বিষয়। আপনি কি জেনে বুঝে কোনো জঙ্গি দলে যোগদান করবেন?এর আগে মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেস সচিবের সঙ্গে দেখা করেন। মাগুরা মেডিকেল কলেজের ফলাফল ও অন্যান্য বিষয় সম্পর্কে তিনি অবহিত আছেন বলে তাদের জানান।এ সময় প্রেস সচিব বলেন, এখানে এসে যেটা দেখলাম, তাতে মনে হচ্ছে যে মাগুরা মেডিকেল কলেজ ভালোভাবে চলছে। এখানকার বিষয়টি আমরা জানিয়েছি (কর্তৃপক্ষকে), তারা বলেছেন যে, আপাতত মাগুরা মেডিকেল কলেজটাকে আপাতত মার্জ করা হচ্ছে না, এটা আমাদের তারা জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল
ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে নতুন করে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছাবে Read more

ফুলবাড়ীতে কয়েলের আগুনে পুড়ল কৃষকের গবাদিপশু
ফুলবাড়ীতে কয়েলের আগুনে পুড়ল কৃষকের গবাদিপশু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডে এক গরীব কৃষকের গোয়ালঘর পুড়ে গেছে। এতে গোয়াল ঘরে থাকা Read more

এক যুগ্ম সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ম-সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশ
এক যুগ্ম সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ম-সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশ

আনোয়ারায় এনসিপির এক যুগ্ন সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ন-সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটিতে নেতৃত্ব ও Read more

ঈদুল আজহা ঘিরে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা
ঈদুল আজহা ঘিরে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা

নিরাপদে ও নির্বিঘ্নে আসন্ন ঈদুল আজহা উদযাপনের জন্য সতর্কতামূলক বিভিন্ন পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।বৃহস্পতিবার (২৯ মে) পুলিশ সদর দপ্তরের Read more

দীর্ঘ গাড়ির সারি, তবু মহাসড়কে স্বস্তির ছোঁয়া
দীর্ঘ গাড়ির সারি, তবু মহাসড়কে স্বস্তির ছোঁয়া

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কে ঈদুল আজহার ছুটিকে ঘিরে বাড়তে শুরু করেছে যাত্রী ও যানবাহনের চাপ। দীর্ঘপথ পাড়ি Read more

শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা আটক, ছাড়া পেল একজন
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা আটক, ছাড়া পেল একজন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান নেতাদের আবাসিক হলে অবস্থান করা ৩ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন