পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকাসক্ত এক যুবকের হামলায় গুরুতর আহত দুইজনের ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি ঘটনার একদিন পর ডুবুরি নামিয়ে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া গ্রামের একটি পুকুরে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।ডুবুরিরা প্রায় ঘণ্টাব্যাপী তল্লাশির পর আমিনুর রহমানের পুকুর থেকে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি একটি ধারালো তলোয়ার উদ্ধার করেন। দেবীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতার হওয়া অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই পুকুরে অভিযান চালানো হয়।অস্ত্র উদ্ধারের সময় দেবীগঞ্জ থানার এসআই শচীন সরকার, এসআই রাশেদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুকুরপাড় ঘিরে শত শত উৎসুক জনতা ভিড় করেন।প্রসঙ্গত, ১৬ এপ্রিল দেবীগঞ্জে মাদকাসক্ত মোস্তাফিজুর রহমান ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মামুন ইসলাম ও তার মা মাহফুজা বেগমকে গুরুতর আহত করেন। হামলায় মামুনের দুই হাতের কব্জি এবং মাহফুজা বেগমের একাধিক আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পরপরই মোস্তাফিজুরকে গ্রেফতার করে পুলিশ।প্রথমে আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মামুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার মা মাহফুজা বেগম ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, “আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার তথ্য অনুযায়ী পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। আগামীকাল এটি আদালতে প্রেরণ করা হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার গরমে কোনো হাজির মৃত্যু হয়নি: সৌদি আরব
এবার গরমে কোনো হাজির মৃত্যু হয়নি: সৌদি আরব

সৌদি আরবে গত বছরের মতো চলতি বছরও ব্যাপক গরমের মধ্যে হজ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। তবে গতবারের তুলনায় এবারের Read more

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস
নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

আদালতের আদেশে অবশেষে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন (ইসি)। দলটি প্রতীক Read more

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে ৩৯৪ জন হাসপাতালে ভর্তি Read more

নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা ইরানের
নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা ইরানের

ইসরাইলের সংঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানান, Read more

কুমিল্লায় সাবেক জেলা পরিষদ সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগসহ ৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় সাবেক জেলা পরিষদ সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগসহ ৩ জন গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে সাবেক জেলা পরিষদ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, Read more

শিবচরে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
শিবচরে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উপলক্ষে মাদারীপুরের শিবচরে আলোচনা সভা, কেক কাটা ও মিলনমেলার আয়োজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন