বরগুনার তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়কে নিম্নমানের ইট সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল দিয়ে কাজ বন্ধ কয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে সময়ের কন্ঠস্বরসহ বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশ হলে তড়িঘড়ি করে নিজের দায় এড়াতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিম্নমানের সামগ্রী সড়িয়ে নেওয়ার নোটিশ দেয় উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন। আজকের এ কাজ পরিদর্শনে আসেন বরগুনা এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম।শুক্রবার(১৮ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় সরেজমিনে কাজের মান পরির্দশনে আসেন বরগুনা এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো.নজরুল ইসলামসহ একটি টিম। এর আগে গতকাল রাতেই ঠিকাদার প্রতিষ্ঠানকে নিম্নমানের ইট সামগ্রী সড়িয়ে নেওয়ার নোটিশ দেয় উপজেলা প্রকৌশলী।উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া থেকে নয়াপাড়া পর্যন্ত ১১০০ মিটার সড়ক নির্মাণে দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী। দরপত্রে অংশগ্রহন করে কাজটি পেয়েছে মেসার্স এনামুল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকারদারী প্রতিষ্ঠানকে ওই কাজের কার্যাদেশ ওই রাস্তার কাজে ব্যয় ধরা হয় ১ কোটি ২১ লাখ ৯২ হাজার টাকা।জানা গেছে, মালিপাড়া থেকে নয়াপাড়া সড়কের নির্মাণকাজ চলছিলো এলজিইডি’র আওতায়। এ কাজের তদারকি’র দায়িত্ব উপজেলা এলজিইডির প্রকৌশলীর। তবে সড়ক নির্মাণ কাজটিতে নিম্নমানের ইট ব্যবহার করে কাজ করে আসছে। এসময় স্থানীয় বাসিন্দারা কাজে অনিয়মের বিষয়ে উপজেলা প্রকৌশলীকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেয়নি। পরে স্থানীয় বাসিন্দারা নিম্মমানের কাজ বন্ধের দাবীতে ঝাড়ু মিছিল দিয়ে কাজ বন্ধ করে দেন। এ নিয়ে সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশিত হয়। এতে উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন নিজের দায় এড়াতে গতকাল রাতেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিম্নমানের ইট সামগ্রী আগামী তিন দিনের ভেতরে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে ঝাড়ু মিছিলের নিউজ প্রকাশিত হওয়ার পরে ঘটনাস্থল পরির্দশন করে বরগুনা এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো.নজরুল ইসলামসহ একটি টিম। এসময় তিনি নিম্নমানের ইট সামগ্রী সড়িয়ে নেওয়ার নির্দেশ দেন ও ইট পরিক্ষা করার জন্য নিয়ে যায়। একই সাথে কাজের বিষয়ে এলাকাবাসির সাথেও কথা বলেন। পরবর্তীতে ভালো মানের সামগ্রী দিয়ে কাজের আশ্বাস দেন।এবিষয়ে এনামুল এন্টারপ্রাইজের মালিক এনামুল বলেন, আমি এখনো কোনো নোটিশ পাইনি। তবে জেলা থেকে পরির্দশনে এসে নিম্নমানের ইট সামগ্রী সড়িয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। তাই তাদের সম্মানে এগুলো সড়িয়ে নিতেছি।উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, আমি ঠিকাদারকে নিম্নমানের ইট সামগ্রী সড়িয়ে নেওয়ার জন্য নোটিশ দিয়েছি। তিনি এখনো পায়নি তা আমি জানি না। তবে এখানে দায় এড়ানোর বিষয় না। এ বিষয়ে সামনাসামনি আসেন কথা বলি।পরির্দশনে আসা বরগুনা এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো.নজরুল ইসলামের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি নয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম Read more

সংস্কার ছাড়া নির্বাচন হলে প্রহসন ও দখলধারীর নির্বাচন হবে: ফয়জুল করীম
সংস্কার ছাড়া নির্বাচন হলে প্রহসন ও দখলধারীর নির্বাচন হবে: ফয়জুল করীম

এক দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে না, সেই নির্বাচন Read more

বেলকুচিতে মিজান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
বেলকুচিতে মিজান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

সিরাজগঞ্জের বেলকুচিতে আবু হুরাইরা মিজান (২২) হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৫ অক্টোবর) সকালে Read more

বরিশালে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
বরিশালে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

চলন্ত বাসের চাপায় মো. ইমরান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের Read more

ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না: স্বস্তিকা
ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না: স্বস্তিকা

ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সবসময়ই নিজেকে রেখেছেন আলোচনা ও জনপ্রিয়তার কেন্দ্রে। ব্যক্তিগত Read more

ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গতকাল শনিবার এটি নিখোঁজ হয়। এরপর আজ রোববার (১৮ জানুয়ারি) এটির ধ্বংসাবশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন