১৭ বছর বয়সী এক কিশোরী। বিয়ে হয়েছিল মাসখানেক আগে। কিন্তু মন ছিল অন্য জায়গায়। আর তাই ভালোবাসার বদলে নিলো ভয়ংকর প্রতিশোধ! তবে সেই প্রেমিকের কাছে ফিরতেই কি ভয়ানক সিদ্ধান্ত? বিয়ের মাস না পেরোতেই মধ্যপ্রদেশের এক কিশোরীর নৃশংস কাণ্ডে শিউরে উঠছেন সাধারণ মানুষ।  ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, ১৭ বছর বয়সী ওই কিশোরী তার প্রেমিকের বন্ধুদের সহায়তায় মদের বোতল ভেঙে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে স্বামীকে। এখানেই শেষ নয়, হত্যার বীভৎস দৃশ্য ভিডিও কল করে দেখিয়েছে প্রেমিককে। ইতোমধ্যে কিশোরী ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন নাবালকও রয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুরে।ভারতীয় গণমাধ্যম আজকালের খবরে বলা হয়, নিহত রাহুলের সঙ্গে মাসখানেক আগে বিয়ে হয় কিশোরীর। তবে বিয়ের পর থেকেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা করছিল সে। গত ১৩ এপ্রিল ইনদওর-ইছাপুর জাতীয় সড়কের ওপর থেকে রাহুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার পর তিনজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এদিকে পুলিশ জানিয়েছে, ১৫ বছর বয়সী রাহুলকে ভাঙা মদের বোতল দিয়ে অন্তত ৩৬ বার কোপানো হয়েছিল।এই ঘটনায় জড়িত কিশোরী ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৩০
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৩০

ইরান নতুন করে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাজধানী তেল আবিব, রামাত গান এবং হোলোনে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্রগুলো। Read more

নারী কর্মী নিয়োগ দেবে মেরী স্টোপস
নারী কর্মী নিয়োগ দেবে মেরী স্টোপস

আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেরী স্টোপস বাংলাদেশে ‘মেডিকেল অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে Read more

Buusti Casino kirjaudu – turvallisuusopas
Buusti Casino kirjaudu – turvallisuusopas

Buusti Casino – kirjaudu ja aloita pelaaminen Miten buusti casino kirjaudu -prosessi toimii? Ensimmäinen askel on käydä Buusti Casinon etusivulla Read more

সিলেট টেস্ট: অনুশীলনে আত্নবিশ্বাসী জিম্বাবুয়ে
সিলেট টেস্ট: অনুশীলনে আত্নবিশ্বাসী জিম্বাবুয়ে

সিলেট টেস্টকে সামনে রেখে পূর্ণ শক্তির দল নিয়েই এবার বাংলাদেশে এসেছে স্বাগতিক জিম্বাবুয়ে। বুধবার (১৬ এপ্রিল) সিলেট থেকে সোজা টিম Read more

মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু
মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু

চলমান তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে Read more

খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ
খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ

ওভাল টেস্টে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিলো মাত্র ৭ রান। অন্যদিকে ভারতের প্রয়োজন ছিল ১ উইকেট। রুদ্ধশ্বাস এই মুহূর্তে ভারতকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন