ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, ‘মানুষ ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। প্রয়োজনে লাখ লোককে মেরে ফেলতেও দ্বিধা করে না। কিন্তু পাগলামি কমে যায় যখন মাথার ওপর ডাণ্ডা পড়ে। লোভী মানুষরা যেখানে টাকা ও জমি দেখেন, সেখানে হামলা করেন। টাকার জন্য এ পাগলামি বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, চোর, ডাকাত ও ঘুসখোরদের হজও আল্লাহ কবুল করেন না।’বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদরাসা মাঠে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।ড. আ ফ ম খালিদ হুসাইন বলেন, ‘কওমি সনদের বাস্তবায়ন নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ এটি বাস্তবায়নের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের নয়, শিক্ষা মন্ত্রণালয়ের। তবে আমি এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ সবার সঙ্গে কথা বলেছি। সবাই আমাকে আশ্বাস দিয়েছেন। এখন আমাদের দেখতে হবে কওমির সনদ ও সুবিধা যারা নিতে চান, তারা নিতে কতটা প্রস্তুত। তারা নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি।’তিনি আরও বলেন, ‘চাকরি ও কওমি সনদের স্বীকৃতির বিষয়ে আলেম-ওলামাদের মাঝে একটি ফিলসফি কাজ করে, সেটি হলো- দারুল উলুম দেওবন্দের আটটি নীতির একটি হলো সরকারের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা। মনে রাখতে হবে, মাদরাসা হলো আল্লাহর রহমত। এ মাদরাসা লোকজনের কলিজার ভেতর আল্লাহর ভয় পয়দা করে। মানুষের মুখে দাড়ি ও মাথায় টুপি নিশ্চিত করে। আল্লাহর ভয় থাকলে মানুষের মর্যাদা বেড়ে যাবে। সমাজে দুই-একজন আলেমের জন্য ফুল জামাতকে দোষী সাব্যস্ত করা যাবে না।’বর্তমান সরকার আট মাস দায়িত্ব পালনকালে উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়েছে জানিয়ে এ উপদেষ্টা বলেন, ‘এবার হজের খরচ এক লাখ টাকা সাশ্রয় হয়েছে। সরকারি টাকায় এখন কেউ হজে যেতে পারবে না। এবার আমরা হাজীদের সেবার জন্য ২০০ সরকারি ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট ও মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়ে যাব। সেখানে আমরা চারটি হাসপাতালের ব্যবস্থা করেছি। হাজীরা অ্যাপসের মাধ্যমে তার লাগেজ কোথায় তা জানতে পারবেন। হজে দিনের কী কী আমল ও কর্মসূচি তা-ও জানা যাবে। হজ সিস্টেমকে হাতের মুঠোয় নিয়ে আসা হয়েছে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চোখের পরীক্ষায় ব্যর্থ হলে ৭০ বছর বয়সীদের গাড়ি চালানো বন্ধ করতে পারে ইংল্যান্ড
চোখের পরীক্ষায় ব্যর্থ হলে ৭০ বছর বয়সীদের গাড়ি চালানো বন্ধ করতে পারে ইংল্যান্ড

বাধ্যতামূলক চোখের পরীক্ষায় ব্যর্থ হলে ৭০ বছর বয়সী ব্যক্তিদের গাড়ি চালানো বন্ধ হতে পারে। ইংল্যান্ড ও ওয়েলসে চালক আইন পরিবর্তনের Read more

টাঙ্গাইলে তিন দিনে তাপমাত্রা বেড়েছে সাড়ে চার ডিগ্রি 
টাঙ্গাইলে তিন দিনে তাপমাত্রা বেড়েছে সাড়ে চার ডিগ্রি 

 টাঙ্গাইলে গত তিন দিনে জেলায় তাপমাত্রার উর্ধ্বমুখী প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে। ফলে চলমান গরমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। হাসপাতালগুলোতে হিট Read more

জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন
জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌসের Read more

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : আফরান নিশো
বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : আফরান নিশো

বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে যাত্রা শুরু, তা এবার ঈদে এসে আরও বিস্তৃত হয়েছে। Read more

অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালীর নিম্নাঞ্চল
অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালীর নিম্নাঞ্চল

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া, Read more

গোপালগঞ্জে নিরীহদের হয়রানি না করার অনুরোধ জেলা বিএনপির
গোপালগঞ্জে নিরীহদের হয়রানি না করার অনুরোধ জেলা বিএনপির

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নিরীহ সাধারণ মানুষকে হয়রানি না করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন