চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামের (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চেকপোস্ট সংলগ্ন পুলিশ ব্যারাকের ২য় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শামীম হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন জুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে। তিনি ২০১৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই রমজান আলী জানান, নিহত শামীম হোসেন দর্শনা চেকপোস্টে কর্মরত ছিলেন এবং ব্যারাকের একটি কক্ষে থাকতেন। সকালে তিনি ডিউটিতে অনুপস্থিত থাকায় সহকর্মীরা তাকে খোঁজ করতে যান। তখন তারা কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিউলি আক্তার (৩২)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে Read more

নড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, ১২ ঘণ্টায় চালক গ্রেফতার
নড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, ১২ ঘণ্টায় চালক গ্রেফতার

নড়াইলের তুলারামপুর এলাকায় জ্বালানি তেল না পেয়ে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের Read more

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতির মামলায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ডাকাতির ১৫ লাখ Read more

মহান মে দিবসে মালয়েশিয়ায় শ্রমিক কার্ড চালুর ঘোষণা
মহান মে দিবসে মালয়েশিয়ায় শ্রমিক কার্ড চালুর ঘোষণা

শ্রমিকদের জীবনযাত্রা ব্যয়ের বোঝা লাঘব করতে শ্রমিক কার্ড চালুর ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই কার্ডের ফলে ১০ লাখেরও Read more

যুদ্ধবিধ্বস্ত গাজা সফরে গেলেন নেতানিয়াহু
যুদ্ধবিধ্বস্ত গাজা সফরে গেলেন নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজায় বিরল সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি এ সফর করেন বলে জানিয়েছে তার কার্যালয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন