গাজীপুরের শ্রীপুরে চুরির ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের দেরিতে পৌঁছানোতে ক্ষুব্ধ হয়ে এক দোকানি পুলিশের ওপর হামলা চালিয়েছেন। এতে এক এএসআই গুরুতর আহত হন। পরে পুলিশ হামলাকারী দোকানিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট বাজারে। আহত পুলিশ সদস্যের নাম মো. আবুল হোসেন (৩৫)। তিনি মাওনা পুলিশ ফাঁড়িতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।আটক দোকানির নাম মো. রাশেদ খান মেনন (২৭)। তিনি শৈলাট গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাজারে একটি মুদির দোকান চালান।মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাসমতউল্লাহ জানান, চুরির ঘটনার বিষয়ে জানার পরপরই ওসি কর্তৃক দেওয়া এক নম্বরে যোগাযোগ করা হয় এবং এএসআই আবুল হোসেনকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তিনি দোকানির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। দোকানি পুলিশের দেরিতে পৌঁছানোর অভিযোগ তোলেন এবং পুলিশকে ভুয়া বলে দাবি করেন। একপর্যায়ে দোকানে থাকা লোহার শিকল দিয়ে পুলিশ সদস্যের মাথায় আঘাত করেন রাশেদ। ধস্তাধস্তির সময় আরও এক কনস্টেবলও আহত হন।ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর বলেন, “৯৯৯-এ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২৮ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৮ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

এখন সময় নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার: এবি পার্টি’র ফুয়াদ
এখন সময় নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার: এবি পার্টি’র ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সংস্কার, বিচার আমারা দেখেছি কোনটার সাথে কোনোটার সংগশিক কোন ব্যস্তবতা Read more

এবার নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ খুললেন ভাবনা
এবার নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ খুললেন ভাবনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ও কয়েকটি ছবি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বিষয়টি ঘিরে ট্রল Read more

ঝালকাঠির নলছিটিতে প্রাইভেটকারে বিদেশি মদসহ আটক ৪
ঝালকাঠির নলছিটিতে প্রাইভেটকারে বিদেশি মদসহ আটক ৪

ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের কালিজিরা চেকপোস্টে একটি প্রাইভেটকার থেকে বিদেশি মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।বুধবার ভোররাতে জেলা পুলিশের Read more

গণঅভ্যুত্থানের সুফল দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার
গণঅভ্যুত্থানের সুফল দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার

জনগণকে গণঅভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যেমন প্রত্যাশা করেছিলাম, তেমন হয়নি বলে Read more

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৫০ জেলে আটক
বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৫০ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মাছ ধরার অভিযোগে বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ৩৫টি ট্রলারসহ ১৫০ জেলেকে আটক করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন