টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে নকলে সহযোগিতা করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়। অব্যাহতিপ্রাপ্তরা তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজের শিক্ষক এবং ওই কেন্দ্রে কেন্দ্র সচিব ওই শিক্ষা প্রতিষ্ঠানের তোফাজ্জল হোসেন তুহিন। অভিযোগ রয়েছে- তাঁর নির্দেশেই ওই কেন্দ্রে অবাধে নকল চলছিল।  অব্যাহতি পাওয়া শিক্ষকরা হচ্ছেন- মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আবু জায়েদ ও মোহাম্মদ মেহেদী হাসান। গত ১০ এপ্রিল অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা বই দেখে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও ১৫ এপ্রিল বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। ওই কেন্দ্রের সচিব ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন সাংবাদিকদের জানান, ভিডিওটা আগের পরীক্ষার। শিক্ষকদের মধ্যে চলমান দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে প্রতিক্রিশীল একটি চক্র স্বল্প সময়ের মধ্যে এ ঘটনা ঘটিয়েছে। ওই দিন যে শিক্ষকরা দায়িত্বে ছিলেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, তারা বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে শিক্ষাপ্রতিষ্ঠানটি ভিজিটে পাঠান। গত পরীক্ষায় যে শিক্ষকরা ডিউটিতে অবহেলা করেছেন, তাঁরা আর এসএসসি পরীক্ষা চলাকালীন ডিউটি করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ Read more

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কায় অটোরিকশায় থাকা আপন দুই ভাইসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১০ মে) সকাল ১০টার Read more

মেক্সিকোতে প্রবল বর্ষণে নিহত অন্তত ২৮
মেক্সিকোতে প্রবল বর্ষণে নিহত অন্তত ২৮

মেক্সিকোতে টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং দেশব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির Read more

কালিয়াকৈরে বজ্রপাতে বকনা গরুর মৃত্যু
কালিয়াকৈরে বজ্রপাতে বকনা গরুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বজ্রপাতে একটি বকনা গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই Read more

বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন