গত ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মুক্তির ১৭ দিন পেরিয়ে গেলেও সিনেমাটি নিয়ে আগ্রহের শেষ নেই শাকিবপ্রেমীদের। সিনেমাটি দেশ ও দেশের বাইরে প্রশংসা কুড়িয়েছে। কেউ কেউ বলছে বরবাদ সিনেমা শাকিব খানের সেরা সিনেমা।এর মধ্যেই বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইনভিত্তিক ডাটাবেজ আইএমডিবির (ইন্টারনেট মুভি ডাটাবেজ) তালিকায় উঠে এসেছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা বরবাদ। ডাটাবেজটির সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় ৪৪তম স্থানে রয়েছে শাকিব অভিনীত সিনেমাটি। চার্ট ঘেঁটে দেখা গেছে, চার্টবাস্টারটির প্রথমে রয়েছে হলিউড সিনেমা ‘আ মাইনক্রাফট মুভি’, সে তালিকায় স্নো হোয়াইট, অ্যানোরা, সুপারম্যান, মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং, সিকান্দার, ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ডের পাশাপাশি স্থান পেয়েছে বাংলাদেশী সিনেমা বরবাদ। আইএমডিবিতে সিনেমাটি ৭ দশমিক ৪ রেটিং পেয়েছে। হলিউড, বলিউডের সঙ্গে আইএমডিবি চার্টে বাংলাদেশী সিনেমার স্থান পাওয়াকে গর্ব হিসেবে দেখেছেন বরবাদ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। উচ্ছ্বসিত এ পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে; এটা তো আমাদের জন্য অনেক আনন্দের ও গর্বের। আমাদের দেশী সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একই সঙ্গে সবার জন্য গর্বের।’ উল্লেখ্য, আইএমডিবি অ্যামাজন ডট কমের অঙ্গ সংস্থা আইএমডিবি ডট কম ইনকরপোরেটেড দ্বারা পরিচালিত হয়।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হানডা
বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হানডা

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা।মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন Read more

ন্যাটোকে হারানো অসম্ভব, কেউ আক্রমণের সাহস করবে না: মার্ক রুটে
ন্যাটোকে হারানো অসম্ভব, কেউ আক্রমণের সাহস করবে না: মার্ক রুটে

সামরিক জোট ন্যাটোকে হারানো অসম্ভব বলে মন্তব্য করেছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। তার দাবি, জোটের ঐক্য ও সম্মিলিত শক্তিই একে Read more

মালয়েশিয়ায় নিষিদ্ধ পল্লীতে অভিযান, ১০ বাংলাদেশি নারীসহ ১৪ জন উদ্ধার
মালয়েশিয়ায় নিষিদ্ধ পল্লীতে অভিযান, ১০ বাংলাদেশি নারীসহ ১৪ জন উদ্ধার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পেতালিং এলাকায় একটি নিষিদ্ধ পল্লীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ বাংলাদেশি নারীসহ ১৪ জন বিদেশি নারীকে উদ্ধার Read more

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা Read more

ওএসডির পর কুসিক প্রধান নির্বাহী সামছুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত
ওএসডির পর কুসিক প্রধান নির্বাহী সামছুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোঃ সামছুল আলমকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত ঘোষণা করেছে জনপ্রশাসন Read more

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলন্ত ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু হয়েছে। ভেড়াগুলো গবেষণা ও প্রজনন কাজের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন