বরগুনার তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তারা ঝাড়ু মিছিল করে কাজ বন্ধ করে দেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।তালতলী উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া থেকে নয়াপাড়া পর্যন্ত ১১০০ মিটার সড়ক নির্মাণে দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী। দরপত্রে অংশগ্রহন করে কাজটি পেয়েছে মেসার্স এনামুল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকারদারী প্রতিষ্ঠানকে ওই কাজের কার্যাদেশ ওই রাস্তার কাজে ব্যয় ধরা হয় ১ কোটি ২১ লাখ ৯২ হাজার টাকা।জানা গেছে, মালিপাড়া থেকে নয়াপাড়া সড়কের নির্মাণকাজ এলজিইডি’র আওতায় চলছিলো। এ কাজের তদারকি’র দায়িত্ব উপজেলা এলজিইডির প্রকৌশলীর। তবে সড়ক নির্মাণ কাজটিতে নিম্নমানের ইট ব্যবহার করে কাজ করেছিলো। এসময় স্থানীয় বাসিন্দারা কাজে অনিয়মের বিষয়ে উপজেলা প্রকৌশলীকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেয়নি। পরে স্থানীয় বাসিন্দারা নিম্মমানের কাজ বন্ধের দাবীতে ঝাড়ু মিছিল দিয়ে কাজ বন্ধ করে দেন।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কাওসার হামিদ, রাসেল মৃধা, আলমাস খলিফা, জাহাঙ্গীর মিয়া বলেন, সড়কে একদম নিম্ন মানের ইট দিয়ে রাস্তা নির্মাণ কাজ করতে ছিলো। ব্যবহারিত ইট হাত দিয়েই ভাঙা যাচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমার প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। তাঁরা আরও বলেন, ‘ওই প্রকৌশলীকে ‘ম্যানেজ’ করে ঠিকাদার দায়সারাভাবে রাস্তার কাজ করতেছিলো।এ বিষয়ে জানতে মেসার্স এনামুল এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এনামুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।এ বিষয়ে তালতলী উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, সামান্য কিছু ইট খারাপ ছিলো। সেগুলো বাছাই করে আলাদা রাখা হয়েছে এবং সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা আমার কাছে অভিযোগ করছে। স্থানীয়রা অভিযোগ করায় প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়ে ইটের গুণগত মান যাচাই করতে বলা হয়েছে। মানসম্মত ইট না হলে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে এবং নতুন করে মানসম্মত ইট দিয়ে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় দেশীয় বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১
চকরিয়ায় দেশীয় বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১

কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় Read more

‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’- লিটন প্রসঙ্গে বুলবুল
‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’- লিটন প্রসঙ্গে বুলবুল

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন ছন্দহীন। বিশেষ করে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের অফফর্ম ছিল চোখে পড়ার মতো। তবে Read more

ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা।বুধবার দুপুরে Read more

ট্রাম্পের অনুমতি ছাড়া ইরানে হামলা চালাবে না ইসরাইল
ট্রাম্পের অনুমতি ছাড়া ইরানে হামলা চালাবে না ইসরাইল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া ইরানে হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছে ইসরাইল। তবে কোনো কারণে পারমাণবিক সমঝোতার আলোচনা Read more

এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন আবেদন
এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন আবেদন

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের Read more

নেপালের জেন-জি আন্দোলনের কে এই মাস্টারমাইন্ড
নেপালের জেন-জি আন্দোলনের কে এই মাস্টারমাইন্ড

নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের নেতৃত্বে পতন হয়েছে কেপি শর্মা অলির সরকারের। এখন সেই আন্দোলনের নেপথ্যের মূল নায়ক হিসেবে সামনে এসেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন