নীলফামারীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে আসা ১৫ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে নীলফামারী শহরের পিটিআই মোড় এলাকায় এ অভিযান চালিয়ে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার বুগড়াপাড়া গ্রামের বাসিন্দা মো. আফতার আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর থানার একটি টিম পিটিআই মোড়ের এজেআর কুরিয়ার সার্ভিস এর সামনে তল্লাশি চালিয়ে রফিকুলকে আটক করে। বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৫ কেজি ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ ছয় হাজার টাকা।নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ জানান, আটক যুবক দীর্ঘদিন ধরে নীলফামারী, রংপুরসহ আশপাশের জেলায় মাদক সরবরাহ করে আসছিল। আজকে তাদের চালান হবিগঞ্জ থেকে একটি কুরিয়ারে বাদামের বস্তায় ভরে গাঁজা নিয়ে আসতেছিল। আগেও মাদক মামলার রেকর্ড রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছে।তিনি আরও বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। গাঁজার চালানের সাথে আরো কয়েকজন অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী জড়িত আছে। নিবিড় তদন্তের মাধ্যমে উক্ত মাদক ব্যবসায়ীদের সনাক্তপূর্বক আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূলে নীলফামারী জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুসিকে মতবিনিময় সভা, নাগরিক অধিকার ফোরামের ১০ দফা সুপারিশ
কুসিকে মতবিনিময় সভা, নাগরিক অধিকার ফোরামের ১০ দফা সুপারিশ

কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে বাস্তবভিত্তিক নানা প্রস্তাবনা তুলে ধরে সিটি করপোরেশন প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিকদের Read more

টিভিতে আজকের খেলা (২৫ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৫ আগস্ট)

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ নিউক্যাসলের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। অপরদিকে, ইউএস ওপেনে আজ কোর্টে নামবেন কার্লোস আলকারাজ। রয়েছে লা Read more

নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক ভাঙ্গারী করার সময় পার্বতীপুরে আটক
নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক ভাঙ্গারী করার সময় পার্বতীপুরে আটক

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া একটি ট্রাক দিনাজপুরের পার্বতীপুরে এনে কেটে ভাঙ্গারী করার সময় হাতে-নাতে আটক করা হয়েছে চালক Read more

মৃত্যু নিয়ে ফেসবুক পোস্ট অভিনেত্রী মৌ শিখার
মৃত্যু নিয়ে ফেসবুক পোস্ট অভিনেত্রী মৌ শিখার

আড়াই মাস ধরে কাজ নেই, আর এমন সংকটাপন্ন অবস্থা নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করলেন ছোট ও বড় Read more

স্বাস্থ্যকর কফি হতে পারে দীর্ঘায়ুর পথে সহায়ক
স্বাস্থ্যকর কফি হতে পারে দীর্ঘায়ুর পথে সহায়ক

স্বাস্থ্য সচেতনদের জন্য রয়েছে দারুণ সুখবর। নিয়মিত কফি পান করলে বাড়তে পারে আয়ু। তবে শর্ত একটাই, কফিতে যেন না থাকে Read more

স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাসের ব্যাপারে চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী
স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাসের ব্যাপারে চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী

ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন