উপকারী বৃষ্টি; যে বৃষ্টিতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ও ফসল ফলে, তীব্র গরমে মানুষ ও প্রাণীকুল স্বস্তি লাভ করে, তা আল্লাহর রহমত ও নেয়ামত। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর রহমতের নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, মানুষ নিরাশ হয়ে যাওয়ার পর তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তার রহমত ছড়িয়ে দেন, তিনি-ই সকল গুণে প্রশংসিত প্রকৃত অভিভাবক। (সুরা শূরা: ২৮)নবিজি (সা.) বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করতেন। উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন বৃষ্টি দেখতেন, তখন বলতেন, এ তো আল্লাহর রহমত। (সহিহ মুসলিম: ১৯৫৭) বৃষ্টি দেখে দোয়া পড়া সুন্নত। হজরত আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বৃষ্টি হতে দেখলে বলতেন,اللَّهُمَّ صَيِّبًا نَافِعًاউচ্চারণ: আল্লাহুম্মা সাইয়্যেবান নাফিআনঅর্থ : হে আল্লাহ, আপনি এ বৃষ্টিকে প্রবহমান এবং উপকারী বানিয়ে দিন। (সহিহ বুখারি: ১০৩২)বৃষ্টির সময় দোয়া কবুল হয়। তাই এ সময় অন্যান্য দোয়াও করা উচিত। হজরত সাহল বিন সাদ (রা.) বলেন, দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না কিংবা (তিনি বলেছেন), খুব কমই ফেরত দেওয়া হয়: আজানের সময় এবং রণাঙ্গণে শত্রুর মুখোমুখি হওয়ার সময়ের দোয়া। অন্য বর্ণনা অনুযায়ী বৃষ্টির সময়ের দোয়া। (সুনানে আবু দাউদ: ২৫৪০)বৃষ্টির পানি গায়ে লাগানো কি সুন্নত?অনেক সময় আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বৃষ্টিতে ভিজতেন। আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সঙ্গে ছিলাম, এ সময় বৃষ্টি শুরু হলো। আল্লাহর রাসুল (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার শরীরের ওপরের অংশ থেকে কাপড় সরিয়ে দিলেন। ফলে তাঁর শরীর ভিজে গেল। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! আপনি কেন এ রকম করলেন? তিনি উত্তরে বললেন, যেহেতু মহান রবের কাছ থেকে সদ্য আগত (তাই আমি শরীরে লাগিয়ে নিলাম বরকতের জন্য)। (সহিহ মুসলিম: ১৯৫৬)তাই কেউ বৃষ্টির সময় ভেজার মতো অবস্থায় থাকলে বরকতময় মনে করে বৃষ্টিতে ভিজতে পারে। তবে কারো স্বাস্থ্যগত ঝুঁকি থাকলে বা অন্য অসুবিধা থাকলে বৃষ্টিতে ভেজা থেকে বিরত থাকবে। যে কোনো সময় যে কোনো অবস্থায় বৃষ্টি হলেই সুন্নত আমল মনে করে বৃষ্টিতে ভিজতে হবে এ রকম নয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৭ বছর পর দেশের মাটিতে জুবাইদা রহমান, উঠবেন ধানমন্ডিতে
১৭ বছর পর দেশের মাটিতে জুবাইদা রহমান, উঠবেন ধানমন্ডিতে

দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান। দেশে ফিরে তিনি থাকবেন রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসা Read more

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেপ্তার
নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেপ্তার

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার রাইড শেয়ার মোটরসাইকেলের চালক শাহপরান (৩০)।রোববার (০১ জুন) আসামি শাহপরানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত Read more

হামলার আহ্বান জানাচ্ছিলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো
হামলার আহ্বান জানাচ্ছিলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো

লাতিন দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটকের বিষয়টি হঠাৎ করে ঘটলেও এর পরিকল্পনা চলছিল বেশ আগে Read more

ভারতের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত লিটন
ভারতের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত লিটন

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোখি হবে বাংলাদেশ। তবে এ ম্যাচের আগে দিন লিটন দাসকে Read more

যাত্রীবাহী বাস নদীতে: উদ্ধারে যোগ দিচ্ছে ঢাকা ও ফরিদপুরের ডুবুরি দল
যাত্রীবাহী বাস নদীতে: উদ্ধারে যোগ দিচ্ছে ঢাকা ও ফরিদপুরের ডুবুরি দল

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পড়ে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের উদ্ধার কার্যক্রম চলছে। কাজে গতি Read more

হিজবুল্লাহর শক্তি দেখে হতভম্ব ইসরায়েল!
হিজবুল্লাহর শক্তি দেখে হতভম্ব ইসরায়েল!

হিজবুল্লাহর সামরিক সক্ষমতা দেখে হতভম্ব হয়ে পড়েছে ইসরায়েল। সংগঠনটির শক্তি নিয়ে ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক শিবিরে বাড়ছে বিস্ময়। ইসরায়েলের সরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন