চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই বড় হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে নামটা যেহেতু রিয়াল তাই প্রত্যাবর্তনের গল্প তাদের কাছে আশা করাই যেত। কিন্তু প্রত্যাশাচার চাপে যেন ভেঙে পড়ল আসরের সবচেয়ে সফল দলটি। দ্বিতীয় লেগে নিজেদের মাঠেই আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ২০০৯ সালের পর প্রথমবার ইউরোপ সেরার প্রতিযোগিতাটির শেষ চারে পা রাখল মিকেল আর্তেতার দল।বুধবার রাতে ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর আরেকটি মহাকাব্য রচনার স্বপ্নে মাঠে নামলেও পুরো ম্যাচে ন্যূনতম সম্ভাবনাও জাগাতে পারেনি রিয়াল। উল্টো বুকায়ো সাকার গোলে প্রথমে পিছিয়ে পড়ে তারা। মুহূর্তের মধ্যে সেটা ভিনিসিউস জুনিয়র শোধ করলেও, বিবর্ণতা ঝেড়ে ফেলতে পারেনি দলটি। শেষ মুহূর্তে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে উৎসব শুরু হয় গানারদের। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল নিজেদের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল।ঘরের মাঠে বিবর্ণ ফুটবল খেলা রিয়াল ম্যাচের ৬৫তম মিনিটে গোল হজম করে বসে। দেখেশুনে ছোট ছোট পাসে শাণানো আক্রমণে মেরিনো দারুণ এক থ্রু পাস বাড়ান বক্সে, আর চোখের পলকে ছুটে গিয়ে চিপ শটে কোর্তোয়ার ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন বুকায়ো সাকা। তিনি বক্সের ঢোকার সময়ে একই লাইনে দাঁড়িয়েই ছিলেন চার ডিফেন্ডার!তবে দুই মিনিট পরেই মারাত্মক এক ভুল করে বসেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা। গোলরক্ষকের পাস পেয়ে মুভ করতে দেরি করে ফেললেন, ডান পাশ দিয়ে ছুটে আসছেন ভিনিসিউস, খেয়ালও করলেন না। সেই সুযোগে তার থেকে বল কেড়ে নিয়ে জোরাল শটে ব্যবধান আগের জায়গায় নিলেন ভিনিসিউস।কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রিয়ালের ব্যর্থতার গল্পের ষোলকলা পূর্ণ হয়। মেরিনোর থ্রু বল ধরে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেল্লি। ফাইনালে ওঠার লড়াইয়ে ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে মহানগর বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি
গাজীপুরে মহানগর বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি Read more

টেক্সাসে বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১
টেক্সাসে বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ৭৮ জন নিহত হয়েছেন। এতে আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার থেকে অঙ্গরাজ্যটিতে এই বন্যা শুরু Read more

খাগড়াছড়িতে মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি
খাগড়াছড়িতে মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি

খাগড়াছড়িতে সম্প্রতি ধর্ষণের অভিযোগের ঘটনায় মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। গাইনোকোলজিস্টসহ তিন চিকিৎসকের করা মেডিকেল রিপোর্টের ১০টি Read more

বান্দরবানে ধর্ষণের শিকার ১২ বছরের ম্রো শিশু
বান্দরবানে ধর্ষণের শিকার ১২ বছরের ম্রো শিশু

বান্দরবানের কুহালং ইউনিয়নের বাকীছড়া বটতলী মারমা পাড়ায় রাতের বেলায় কাকড়া খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ম্রো সম্প্রদায়ের এক শিশু। রবিবার Read more

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা

যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে হৃদয় (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে Read more

ধামইরহাটে সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে মারধরের অভিযোগ
ধামইরহাটে সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে মারধরের অভিযোগ

নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ধামইরহাট সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও দৈনিক রুপালী বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন