চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় এক যাত্রীবাহী বাসে ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে বাসের সুপারভাইজার। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে বুধবার (১৬ এপ্রিল) ভোর পর্যন্ত ধর্ষণের এই ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর জানান, মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে ওই কিশোরী কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে ওঠে। চট্টগ্রাম শহরে পৌঁছানোর পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার তাকে বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে মঙ্গলাবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে বুধবার ভোর ৪ টা পর্যন্ত পালাক্রমে তাকে ধর্ষণ করে বাসের ভেতরেই।পরে কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাসচালক সাতকানিয়ার উত্তর পুরানগড়  এলাকার শামশুল ইসলামের ছেলে মো. লোকমান ওরফে তারেক (২৬) এবং হেলপার লোহাগাড়া এলাকার মাতবর বাড়ির মো. হানিফকে (৩৬) গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের ঘটনায় অপর সহযোগী সুপারভাইজার মোবারক হোসেনের সংশ্লিষ্টতার কথাও স্বীকার করেছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।ধর্ষণের শিকার কিশোরীটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।এ ঘটনায় চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত দ্রুততর করার জন্য উচ্চ পর্যায়ের তদন্তকারী টিম গঠন করা হতে পারে বলে জানা গেছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা Read more

বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি একটি জনবান্ধব Read more

পুলিশ সদর দপ্তরের ৬ ডিআইজি পদে বড় রদবদল
পুলিশ সদর দপ্তরের ৬ ডিআইজি পদে বড় রদবদল

পুলিশ সদর দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়টি ডিআইজি পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ছয়জন ডিআইজিকে বিভিন্ন পদে Read more

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য নতুন করে কঠোর নিয়ম আরোপ করেছে দেশটির সরকার। সরকারের এই কঠোর অবস্থানের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে Read more

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে ৪ কর্মীসহ অ্যাডভেঞ্চার ৯ আটক 
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে ৪ কর্মীসহ অ্যাডভেঞ্চার ৯ আটক 

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অনেক যাত্রী হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন