অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বুধবার (১৬ এপ্রিল) বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর বিকেলে এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। বিএনপির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, একটি দলকে সন্তুষ্ট করার জন্য যদি প্রধান উপদেষ্টা (নির্বাচনের সুনির্দিষ্ট) সময় বলতেন, তাহলে এর বাইরের সব রাজনৈতিক দল ও পক্ষ অসন্তুষ্ট হতো।সামান্তা বলেন, ‘আজ বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে। অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়। যদিও সেটা বৈষম্য, কিন্তু ভবিষ্যৎ রাজনীতির সুস্থ পরিবেশের জন্য আমরা সেটা নিয়ে আপত্তি করছি না। তবে একটি দলকে সন্তুষ্ট করার জন্য যদি প্রধান উপদেষ্টা (নির্বাচনের সুনির্দিষ্ট) সময় বলতেন, তাহলে এর বাইরের সব রাজনৈতিক দল ও পক্ষ অসন্তুষ্ট হতো। বিশেষত তখন যখন জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে কাজ করছে।’জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের সময় ঠিক হবে উল্লেখ করে সামান্তা শারমিন আরো বলেন, তারপর অন্তর্বর্তী সরকারকে দিতে হবে নির্বাচনপ্রক্রিয়ার রোডম্যাপ (পথনকশা)। বাংলাদেশের জনগণ জানবে কোন কোন বিষয়ে সব পক্ষ একমত হচ্ছে। যদি কোনো রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কারে একমত না হয়, তার ভিত্তিতে তার জনসমর্থন (ভোট) কমবে। তবে একমত হওয়া সংস্কারের পর সবাই নির্বাচনে সোৎসাহে অংশ নেবে। বিশেষত কদিন আগে বলে ওঠা ‘এই সরকারের কোনো সংস্কার মানব না’ নেতাকে নিয়ে করা বৈঠকে এটুকু সাবধানতা দরকার বৈকি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে সুমাইয়া আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ফল Read more

গাজায় আরও এক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫
গাজায় আরও এক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটির আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল। এছাড়া ভূখণ্ডটিতে হামলায় একদিনে নিহত হয়েছেন Read more

পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট-ভিসা ফিরে পেলেন কানাডিয়ান নাগরিক
পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট-ভিসা ফিরে পেলেন কানাডিয়ান নাগরিক

বরিশাল ভ্রমণে আসা কানাডিয়ান দুই নাগরিকের পাসপোর্ট, ভিসা ও মোবাইল চুরি করে নিয়ে একটি চোরচক্র। পরে ‍চুরির ঘটনায় বরিশাল মেট্টোপলিটন Read more

যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি
যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট। এই অঙ্গটি দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। তবে আমাদের জীবনধারা হার্টের গভীর প্রভাব ফেলে। Read more

নদীতে পাল্টাপাল্টি বাঁধ, কৃষকের স্বপ্ন পানির নিচে
নদীতে পাল্টাপাল্টি বাঁধ, কৃষকের স্বপ্ন পানির নিচে

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন ও বকশীগঞ্জ উপজেলার মেরুরচর, সাধুরপাড়া ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে পুরোনো ব্রহ্মপুত্র নদের শাখা দশানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন