হবিগঞ্জে আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের হাওরের দক্ষিণের ঝিলেরবন্দ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার মনিরুল ইসলাম (২২) ও একই এলাকার কপিল উদ্দিন (৪৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধান কাটার জন্য কয়েকজন শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের মুন্সিহাটির বাসিন্দা আসমত মিয়ার বাড়িতে আসেন। বুধবার সকালে শিবপাশা ইউনিয়নের দক্ষিণের ঝিলেরবন্দ হাওরে ধান কাটতে যান একদল শ্রমিক। বিকেলে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে মনিরুল ও কপিল উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাছান বলেছেন, বজ্রপাতে আহত হয়ে মনিরুল ও কপিলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুরকিনা ফাসোর সেনাশাসক কীভাবে বিশ্বের বহু দেশের মানুষের হৃদয় জিতে নিয়েছেন
বুরকিনা ফাসোর সেনাশাসক কীভাবে বিশ্বের বহু দেশের মানুষের হৃদয় জিতে নিয়েছেন

বুরকিনা ফাসো'র ৩৭ বছর বয়সী ক্যারিশমাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরে গত কয়েক বছরে সমগ্র আফ্রিকার নেতা হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা Read more

আল্লাহ তাআলার তরফ থেকে সেরা উপহার কন্যাসন্তান
আল্লাহ তাআলার তরফ থেকে সেরা উপহার কন্যাসন্তান

আল্লাহপাকের তরফ থেকে শ্রেষ্ঠ উপহার হলো কন্যাসন্তান । তারা মা-বাবার জন্য জান্নাতের দাওয়াতনামা নিয়ে দুনিয়ায় আসে।তাইতো পবিত্র কোরআনে কন্যাসন্তানের সংবাদকে Read more

ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু
ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা-বরিশালের মধ্যকার ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া Read more

বিমানের নিয়োগ পরীক্ষায় অভিনব জালিয়াতি, ১৩ জন বহিষ্কার
বিমানের নিয়োগ পরীক্ষায় অভিনব জালিয়াতি, ১৩ জন বহিষ্কার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে গ্রেফতার Read more

ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে কড়া অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ। Read more

পথে পথে খালেদা জিয়াকে নেতাকর্মীদের শুভেচ্ছা
পথে পথে খালেদা জিয়াকে নেতাকর্মীদের শুভেচ্ছা

চিকিৎসা শেষে যুক্তরাজ্যে থেকে দেশে পৌঁছে বাসায় যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পথে পথে শুভেচ্ছা জানাচ্ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন