যে কোনো বৈদ্যুতিক দুর্ঘটনায় কারোর অবহেলা থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিপিডিসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. এহছানুল হক।বুধবার (১৬ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় ডিপিডিসি।এর আগে মঙ্গলবার ডিপিডিসির সম্মেলন কক্ষে বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় পরিচালনা পর্ষদের পরিচালক, ডিপিডিসির প্রধান প্রকৌশলী ও মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এ সময় বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধে আরও কঠোর সাবধানতা অবলম্বনসহ ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে দিক নির্দেশনা প্রদান করা হয়।চেয়ারম্যান মো. এহছানুল হক বলেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। আমরা বিদ্যুৎ খাতে দুর্ঘটনাজনিত আর কোনো মৃত্যু দেখতে চাই না। বৈদ্যুতিক দুর্ঘটনার বিষয়ে আমরা জিরো টলারেন্স মনোভাব গ্রহণ করেছি। কারও অবহেলা ও গাফিলতির কারণে কোনো দুর্ঘটনা সংঘটিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং দায়ী ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, গত ৯ এপ্রিল ডিপিডিসির এনওসিএস মগবাজার দপ্তরের আওতাধীন আউটসোর্সিং প্রতিষ্ঠানের মেইনটেনেন্স ম্যান কামরান হোসেন এক বৈদ্যুতিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ডিপিডিসির ২ জন প্রকৌশলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এছাড়া আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তামিম ইন্টারন্যাশনালের সুপারভাইজর মাসুম বিল্লাহকে প্রত্যাহারসহ নিয়োগ বাতিল করা হয়। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ কর্তৃক একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনে সাংবাদিকদের হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
ফিলিস্তিনে সাংবাদিকদের হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ফিলিস্তিনের গাজা ও রাফায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং সেখানে সাংবাদিক হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সাংবাদিক Read more

টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 
টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ৯টা ৫০ Read more

HadesBet Casino – avis complet, bonus de bienvenue, paiements et sécurité
HadesBet Casino – avis complet, bonus de bienvenue, paiements et sécurité

HadesBet Casino – Tout ce qu’il faut savoir avant de s’inscrire 1. Présentation générale de HadesBet Casino HadesBet casino se Read more

ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে আওয়ামী লীগ ও যুবদল নেতার নেতৃত্বে মাইনুদ্দীন রুবেল নামে এক সাংবাদিকের Read more

প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন
প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইরাকের রাজধানী বাগদাদে প্রবাসী বাংলাদেশিদের দিন কাটছে মিসাইল ও ড্রোন হামলা আতঙ্কে। শোবার ঘরে থেকে কর্মস্থান Read more

ছাত্রদল নিয়ে কুবি প্রশাসনের আনন্দ র‍্যালি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
ছাত্রদল নিয়ে কুবি প্রশাসনের আনন্দ র‍্যালি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রত্বহীন নেতাদের সামনে রেখে র‍্যালি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন