রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে আপন ভাগ্নেকে হত্যা করেছে মামা। অপহরণকারী মামা মো. কামাল হোসেনের দেখানো মতে, অপহরণের ১৩ দিন পর বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পাঠানি পুলের পূর্ব পার্শ্বে গড়লা খালের পাড়ের কৃষি জমি থেকে ওই কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।   নিহত মো. একরাম (১৩) কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ১০ নম্বর ক্যাম্পের জি-৩৭ ব্লকের মো. ইদ্রিসের ছেলে।   হত্যাকাণ্ডে অভিযুক্ত রোহিঙ্গা যুবক কামাল হোসেন (২৮) একই উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-১০ ব্লকের আবুল কাশেমের ছেলে। সে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো। নিহত ও খুনি সম্পর্কে আপন মামা-ভাগিনা বলে জানা গেছে।   নিহত একরামের বড় চাচা মো. ইউনুস বলেন, আমার ছোটভাই ইদ্রিস উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পরিবার নিয়ে বসবাস করে। বিগত ৩ এপ্রিল ভাইয়ের শ্যালক মো. কামাল আমার ভাইপো একরামকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ক্যাম্প থেকে নিয়ে যায়। পরে কামাল ভাইপো একরামকে অপহরণ করা হয়েছে বলে ইদ্রিসের (বাবা) কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে। ইদ্রিস মুক্তিপণ দিতে রাজি হয় নি। পরে অনেক খোঁজাখুঁজি করেও একরামকে পাওয়া যায় নি। ১৪ এপ্রিল রাতে ইদ্রিস বাদী হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে উখিয়া থানা পুলিশ কামালকে একই রাতে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে (কামাল) মুক্তিপণের টাকা না দেওয়ায় একরামকে খুন করেছে বলে স্বীকার করে। পরে কামালের দেখানোর মতে সাতকানিয়া এলাকার একটি বিল থেকে একরামের লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।   সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, বুধবার সকালে উখিয়া ও সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পাঠানিপুল এলাকা থেকে কিশোরটির লাশ উদ্ধার‌ করে। লাশটি উদ্ধারের পর উখিয়া থানা পুলিশ নিয়ে গেছে।   এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কপোতাক্ষ-সাগরদাড়ি ট্রেনের স্টপেজ চেয়ে মানববন্ধন
কপোতাক্ষ-সাগরদাড়ি ট্রেনের স্টপেজ চেয়ে মানববন্ধন

চুয়াডাঙ্গার দামুড়হুদার একমাত্র ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্যবাহী জয়রামপুর রেলওয়ে স্টেশনের সার্বিক উন্নয়ন ও কপোতাক্ষ, সাগরদাড়ি আন্তঃনগর ট্রেনের আপ ডাউন স্টপেজের দাবিতে Read more

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের একটি মাত্র জামাত সকাল সাড়ে ৮টায় ঢাকায় হাইকোর্ট Read more

এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, Read more

যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার
যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার

কিশোরগঞ্জে যুবদল নেতা বাবুলের ওপর হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি নাকচ করেছেন বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ। তিনি দাবি Read more

সাংবাদিক তুহিন হত্যা: নৃশংসতার চিত্র ফুটে উঠলো ফরেনসিক রিপোর্টে
সাংবাদিক তুহিন হত্যা: নৃশংসতার চিত্র ফুটে উঠলো ফরেনসিক রিপোর্টে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে পুলিশ প্রশাসনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন