ঢাকা-মোহনগঞ্জ রেলসড়কের নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের নীচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। অজ্ঞাতনামা আনুমানিক (৫৫) বছর বয়সী বলে ধারণা বারহাট্টা ষ্টেশন মাস্টারের। বুধবার (১৬এপ্রিল) দুপুরে ঠাকুরাকোনা ও বারহাট্টা রেল লাইনের ৩৭২ কিলোমিটারের চার থেকে পাঁচ এর মাঝে এই ঘটনা ঘটে। বারহাট্টা রেল ষ্টেশনের ষ্টেশন মাস্টার মোজাম্মেল হক সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনহগঞ্জগামী ৪৩ নং ডাউন কমিউটার ট্রেনটি দুপুর ২টা ৪০ মিনিটের সময় ৩৭২ নং দাগে পৌঁছলে ট্রেনের  নীচে পড়েন অজ্ঞাত ওই ব্যক্তি। ঠাকুরাকোনা থেকে ছেড়ে বারহাট্টা স্টেশনে পৌঁছার পূর্বেই ফায়ার সাভিস অফিসের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে। জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। তবে কেন কিভাবে ট্রেনের নীচে কাটা পড়েছে তা বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের দুর্ঘটনায় জিআরপি পুলিশ কাজ করে। তাই তাদেরকে খবর দেয়া হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স
এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

আমতলীতে শতবর্ষী ঐতিহ্য ‘নৌকা গ্রাম’, জমে উঠেছে নির্মাণকাজ
আমতলীতে শতবর্ষী ঐতিহ্য ‘নৌকা গ্রাম’, জমে উঠেছে নির্মাণকাজ

বরগুনার আমতলী উপজেলায় বর্ষার আগমনে খাল-বিল ও নদ-নদীগুলো প্রাণ ফিরে পেয়েছে। এই মৌসুমে স্থানীয়দের দৈনন্দিন চলাচলের অন্যতম প্রধান বাহন কাঠের Read more

শুল্কহার হ্রাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
শুল্কহার হ্রাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

নোয়াখালীতে ২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন!
নোয়াখালীতে ২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন!

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের ২১ দিন পরও ২ বোনকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে Read more

কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় আর্জেন্টিনার
কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় আর্জেন্টিনার

আর্জেন্টিনাকে হারিয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া। নির্ধারিত সময়ে দুই দল গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৫–৪ Read more

অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা
অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যেসব অবকাঠামোগত সুবিধা দিচ্ছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান। দ্বিপাক্ষিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন