যে যাই বলুক, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী জুনের মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে এক বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।বৈঠকের ফলাফল প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে। সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক। এরপর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে বিলম্ব হচ্ছে কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বিচারে বিলম্ব হচ্ছে না। ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার শুরু করার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। বিচার শুরুর জন্য একাধিক ট্রাইব্যুনাল গঠন, বিচারপতি নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।এদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি, ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাইয়ে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়ায় বদলি করা হয় ৫ চিকিৎসককে
জুলাইয়ে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়ায় বদলি করা হয় ৫ চিকিৎসককে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিতে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার কারনে ৫ চিকিৎসককে বদলি করে দিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাধীনতা Read more

শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকল্প কাজের জন্য আগামী শুক্রবার (১ আগস্ট) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পাওয়ার Read more

রাঙ্গামাটিতে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
রাঙ্গামাটিতে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে উন্মোচিত হয়েছে ইউপিডিএফের একটি গোপন আস্তানা।সোমবার (০৬ Read more

ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু
ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু

ভোলায় বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে এসে মিমরাজ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ৩টায় ভোলার ইলিশা লঞ্চঘাট Read more

রাজধানীর বায়ু মানের উন্নতি, শীর্ষে জাকার্তা
রাজধানীর বায়ু মানের উন্নতি, শীর্ষে জাকার্তা

জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের Read more

নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে: আউয়াল মিন্টু
নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে: আউয়াল মিন্টু

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, 'তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন