বিদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে প্রায় ৩০টি দূতাবাস ও কনস্যুলেট বন্ধের চিন্তাভাবনা করছে ট্রাম্প প্রশাসন। স্টেট ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীণ নথির উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।প্রস্তাবিত তালিকায় আফ্রিকা, ইউরোপ, এশিয়া এবং ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দূতাবাস ও কনস্যুলেট রয়েছে। এতে মাল্টা, লুক্সেমবার্গ, লেসোথো, কঙ্গো প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও দক্ষিণ সুদানের দূতাবাস এবং ফ্রান্সের পাঁচটি, জার্মানির দুটি, বসনিয়া ও হার্জেগোভিনার দুটি, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার একটি করে কনস্যুলেট অন্তর্ভুক্ত।নথিতে সোমালিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি হ্রাস এবং অন্যান্য দূতাবাসের আকার পুনর্নির্ধারণের কথাও বলা হয়েছে। এসব পরিবর্তন এসেছে ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি উদ্যোগে, যার লক্ষ্য ফেডারেল সরকারের ব্যয় কমানো।তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস সিএনএনকে বলেন, ‘আমি হোয়াইট হাউজ ও প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেবো, কারণ বাজেট পরিকল্পনার কাজ চলছে এবং কংগ্রেসে জমা দেওয়ার আগে অনেক কিছুই পরিবর্তন হতে পারে।’নথিতে বলা হয়েছে, দূতাবাস ও কনস্যুলেটের কার্যক্রম পার্শ্ববর্তী দেশগুলোর কূটনৈতিক মিশন থেকে পরিচালিত হতে পারে। মূল্যায়নের মানদণ্ড হিসেবে কনস্যুলার কাজের চাপ, খরচ, স্থাপনার অবস্থা ও নিরাপত্তা রেটিং বিবেচনায় নেওয়া হয়েছে।প্রসঙ্গত, দূতাবাস ও কনস্যুলেটগুলো কেবল ভিসা ও নাগরিক সেবা নয়, বরং মার্কিন পররাষ্ট্রনীতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে থাকে।এই সিদ্ধান্ত কার্যকর হলে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক প্রভাব এবং চীনসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় কৌশলগত অবস্থান ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে।সূত্র: সিএনএনএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার
মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার

মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি ও সদর Read more

ফেসবুকে ছড়ানো প্রার্থী তালিকায় বিভ্রান্ত না হতে বিএনপির আহ্বান
ফেসবুকে ছড়ানো প্রার্থী তালিকায় বিভ্রান্ত না হতে বিএনপির আহ্বান

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নসংক্রান্ত একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই তালিকাটি ভুয়া বলে জানিয়েছে Read more

কক্সবাজার উত্তাল সাগরে নেমে ভেসে গেল ৩ শিক্ষার্থী, উদ্ধার ১
কক্সবাজার উত্তাল সাগরে নেমে ভেসে গেল ৩ শিক্ষার্থী, উদ্ধার ১

কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ির উত্তাল পয়েন্টের সাগরে নেমে ভেসে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের ৩ শিক্ষার্থী। Read more

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। প্রায় ১৫ বছর পর পাকিস্তানের কোনো সচিব ঢাকায় এলেন।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পাকিস্তানের পররাষ্ট্রসচিব Read more

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে যাদের ছয় বিভাগ থেকে বেছে নেওয়া হবে। ইতোমধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন