বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কার্যালয় পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।প্রধান বিচারপতি বলেন, যেসব প্রস্তাব দেয়া হয়েছে তা নিয়ে কাজ চলছে। দ্রুতই এটি চূড়ান্ত রূপ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।তিনি বলেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কি না তা বের করে দূরীকরণেরও কাজ চলছে। স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তাও কামনা করেন প্রধান বিচারপতি।এদিন ব্রাকের সহায়তায় সুপ্রীমকোর্ট প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বেশ কিছু অবকাঠামো উদ্বোধন শেষে এলআরএফ কার্যালয়ে আসেন তিনি। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ অন্যান্য কর্মকর্তারা।এ সময় প্রধান বিচারপতি আইনজীবীদের নানা অসুবিধার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন। হাইকোর্টের নানা উন্নয়নমূলক অবকাঠামোও পরিদর্শন করেন প্রধান বিচারপতি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

গুম-খুন এবং জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে Read more

পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা
পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

পাকিস্তানে অন্তত নয়জন বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। আজ শুক্রবার বেলুচিস্তানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে Read more

ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার, ৫ রুটে বাস চলাচল শুরু
ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার, ৫ রুটে বাস চলাচল শুরু

ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় বাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। টানা Read more

বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন নিয়মও চূড়ান্ত
বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন নিয়মও চূড়ান্ত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পুরস্কারের অর্থ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, এবারের আসরে চ্যাম্পিয়ন দল Read more

ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না, তিন দেশের স্বীকৃতির পর বললেন নেতানিয়াহু
ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না, তিন দেশের স্বীকৃতির পর বললেন নেতানিয়াহু

দীর্ঘ প্রতিক্ষার পর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। শক্তিশালী এ তিন দেশ রোববার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

আইপিএল ও পিএসএলে শুক্রবার (২ মে) একটি করে ম্যাচ রয়েছে। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি।ক্রিকেটআইপিএলগুজরাট–হায়দরাবাদরাত ৮টা, টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন