আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের উদ্দেশ্য তারা যমুনায় যান।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু।চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে-এ কথা বলে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার দপ্তর। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারকে ৫ বছরের জন্য ক্ষমতায় রাখার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন কেউ কেউ। এমন প্রেক্ষাপটে নির্বাচন ইস্যুতে সরকারের ওপর আস্থা রাখতে পারছে না বিএনপি। যে কারণে দলটি প্রধান উপদেষ্টার কাছে প্রত্যাশা করছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানাবেন, নির্দেশনা দেবেন। যথাযথ প্রক্রিয়ায় জাতির সামনে প্রধান উপদেষ্টা এ সংক্রান্ত ঘোষণা দেবেন।এদিকে বৃহস্পতিবার সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। দুই বৈঠকসহ সার্বিক বিষয়ে মঙ্গলবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক সূত্র জানায়, এতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে পৃথক দুই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, তা ঠিক করা হয়।সংশ্লিষ্ট নেতারা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হবে। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী, তা স্পষ্ট হওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তারা কথা বলবেন। এছাড়াও সংস্কার ইস্যুতে ভিন্ন ব্যাখ্যা দিয়ে অনেকে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। সে বিষয়েও প্রধান উপদেষ্টাকে বিস্তারিত ব্যাখা করবে বিএনপি। নেতারা বলেন, প্রধান উপদেষ্টা যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে থাকেন, তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কোনো কর্মসূচি দেবেন কি না।জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এসব বিষয়ে জানতে চাইব। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমাদের কাছে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি সব কার্যক্রম চালাচ্ছেন। আমরা সেটা জাতির কাছে আনুষ্ঠানিকভাবে জানানোর অনুরোধ করেছিলাম, যাতে জাতি আশ্বস্ত হয়, গণতন্ত্রবিরোধী শক্তি যাতে কোনো ষড়যন্ত্রের সুযোগ না পায়। কিন্তু তিনি এখন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করার কথা বলছেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের বিষয়ে আমরা একমত নই।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সচিবালয়ে কর্মচারীদের আজও বিক্ষোভ
সচিবালয়ে কর্মচারীদের আজও বিক্ষোভ

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো আজ বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী Read more

পাকিস্তানকে সমর্থন: মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন
পাকিস্তানকে সমর্থন: মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন

পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন জানানোয় তুরস্ক ও আজারবাইজানের ২৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। দেশটির পাঞ্জাব রাজ্যের Read more

দাউদকান্দিতে যৌথ অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার
দাউদকান্দিতে যৌথ অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ অপু সরকার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। Read more

চেলসির শিরোপা উদযাপনে ট্রাম্পের অবাক কাণ্ড
চেলসির শিরোপা উদযাপনে ট্রাম্পের অবাক কাণ্ড

ক্লাব বিশ্বকাপের বহুল আলোচিত ফাইনালে পিএসজি ও চেলসির জমজমাট লড়াই নিয়েই যখন ছিল সবার আগ্রহ, তখন মাঠের বাইরের এক ঘটনার Read more

সাংস্কৃতিক অনুষ্ঠানে মব সৃষ্টির অপচেষ্টা: ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ
সাংস্কৃতিক অনুষ্ঠানে মব সৃষ্টির অপচেষ্টা: ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মব সৃষ্টির অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাধিক Read more

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না। প্রধান উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন