জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে সারা দেশের ভোটারদের তথ্য সংরক্ষিত। অনুমোদন ছাড়া এ সার্ভারে কোনো ব্যক্তির তথ্য খোঁজা হলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য কর্মচারী-কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।সম্প্রতি ইসির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন সব কর্মচারী-কর্মকর্তাদের।নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কিছু সিএমএস (কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম) ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে নাগরিকদের তথ্য খুঁজে তা অননুমোদিত ব্যক্তি বা স্থানে সরবরাহ করছেন।সিএমএস থেকে কোনো তথ্য অনুসন্ধান করা হলে সেই তথ্য কে, কখন, কোনো অ্যাকাউন্ট থেকে সার্চ (খোঁজা) করেছে, তা সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে এ ধরনের অপব্যবহার শনাক্ত করা সম্ভব এবং প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।তাই নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠপর্যায়ের সব সিএমএস অ্যাকাউন্ট হোল্ডারকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটারের তথ্য রয়েছে। এদের বিভিন্ন ধরনের আবেদন নিষ্পত্তির জন্য অনেক কর্মচারী-কর্মকর্তা তথ্য সার্চ করে থাকেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোমনায় চারটি মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ২
হোমনায় চারটি মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ২

কুমিল্লার হোমনায় চারটি মাজার ও বসতঘরে আগুনসহ ভাঙচুরের ঘটনায় মামলা হওয়ার ৭২ ঘণ্টার পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

‘জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা, চোখ আসন সমঝোতায়’
‘জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা, চোখ আসন সমঝোতায়’

জাতীয় নির্বাচন সামনে রেখে জুলাই সনদ ঘিরে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতৃত্বে তিনটি জোট গঠনের চেষ্টা চলছে, যারা একই সাথে Read more

চট্টগ্রামে ১৩ ভরি স্বর্ণসহ দুই চোর গ্রেফতার
চট্টগ্রামে ১৩ ভরি স্বর্ণসহ দুই চোর গ্রেফতার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে দুই চোরকে ১৩ ভরি স্বর্ণালংকারসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. আরমান (৩৬) ও সাজু Read more

পে-স্কেল নিয়ে অবশেষে যেসব সিদ্ধান্ত হলো
পে-স্কেল নিয়ে অবশেষে যেসব সিদ্ধান্ত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল নিয়ে ডাকা রুদ্ধদ্বার বৈঠক শেষ হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল তিনটায় শুরু হওয়া এ সভা Read more

রোববার থেকে বাজারে আসছে পরিবেশবান্ধব সোনালি ব্যাগ
রোববার থেকে বাজারে আসছে পরিবেশবান্ধব সোনালি ব্যাগ

দেশের বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বা সোনালি ব্যাগ। আগামী রোববার এ ব্যাগের বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হবে। বস্ত্র ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন