গাজীপুরের শ্রীপুর উপজেলার ১ নম্বর সিএনবি বাজার থেকে বৈধ ইজারার টাকা আদায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন সংশ্লিষ্ট ইজারাদার। বাজারটির ইজারাদার আক্তার হোসেন বলেন, বাংলা ১৪৩০ সনের পহেলা বৈশাখ থেকে বৈধভাবে তিনি বাজারটির ইজারা নিয়ে টাকা আদায় করে আসছেন। কিন্তু গত বছরের ৫ আগস্টের পর থেকে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন, তার ভাই আফতাব উদ্দিন, রুহুল আমিন এবং স্ত্রী আলফাতুন্নেছা বাজারে ইজারার টাকা তুলতে বাধা সৃষ্টি করছেন। আক্তার হোসেনের ভাষ্য, ইজারার টাকা তুলতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দোকানদারদের হুমকি দেন, দোকানপাটে ভাঙচুর চালান। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।এ পরিস্থিতিতে তিনি উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রেজা স্বাক্ষরিত এক আদেশে আক্তার হোসেনকে আরও দুই মাস সময় বাড়ানো হয়।আক্তার হোসেন বলেন, “যে কোনো সময় আবারও হামলা হতে পারে বা ইজারার টাকা আদায়ে বাধা দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছি।”শ্রীপুর উপজেলার বাজার পরিদর্শক তৌফিক খান বলেন, “উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আক্তার হোসেন এখনও বাজারটির বৈধ ইজারাদার। নতুন করে এখনো ইজারা দেওয়া হয়নি।”এ বিষয়ে পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আমিনের বক্তব্য নিতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “বাজারে ইজারার টাকা তুলতে বাধা দেওয়া হয়েছে—এমন কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণমিছিলে অংশ নিয়ে উপজেলা জামায়াত সেক্রেটারির মৃত্যু
গণমিছিলে অংশ নিয়ে উপজেলা জামায়াত সেক্রেটারির মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালাম।আজ ৫ আগস্ট (মঙ্গলবার) Read more

আখাউড়ায় বাদীর উপর হামলায় বিচারের দাবিতে গ্রামবাসির মানববন্ধন
আখাউড়ায় বাদীর উপর হামলায় বিচারের দাবিতে গ্রামবাসির মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আদালতে জামিন না পেয়ে বাদীর হাত-পা  ভেঙে দিলেন বিবাদী পক্ষের লোকজন। এ ঘটনায় দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে Read more

ত্রিপুরার পর কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ
ত্রিপুরার পর কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসের পর এবার কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাপক্ষ নামের একটি সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘুদের Read more

‘জীবনরক্ষাকারী ৭৩৯ ওষুধের দাম ঠিক করবে সরকার’
‘জীবনরক্ষাকারী ৭৩৯ ওষুধের দাম ঠিক করবে সরকার’

দেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে।  সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি Read more

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে Read more

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিকিয়ে দিচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড!
শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিকিয়ে দিচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড!

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নাম বহুবার এসেছে আলোচনায়। তবে সাম্প্রতিক সময়ে বোর্ডটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কেবল অনিয়মের মধ্যেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন