অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ছাত্রলীগের ঝালকাঠি জেলার সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন ওরফে সৈয়দ মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করছেন ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন।এর আগে, আজ ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন হাদিসুর রহমান। বিচারক আবেদনটি নাকচ করেন।  মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালে বিপুল পরিমাণ অস্ত্রসহ হাদিসুর রহমানকে প্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়। গত ১৮ মার্চ ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের (বিশেষ ট্রাইব্যুনাল-০১) বিচারক মো. রহিবুল ইসলাম স্বাক্ষ্য-প্রমাণ শেষে ১৪ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় হাদিসুর রহমান পলাতক ছিলেন।সৈয়দ হাদিসুর রহমান মিলন ওরফে সৈয়দ মিলন পূর্ব চাঁদকাঠি ইউসুফ আলী খান সড়কের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ জানুয়ারি দিবাগত রাত দেড়টায় ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকায় হাদিসুর রহমানের মালিকানাধীন সৈয়দ টাওয়ারের তৃতীয় তলার ফ্ল্যাটে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সেখানে রান্না ঘরের তাক থেকে একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হাদিসুর রহমানকে আটক করে পুলিশ। এ ঘটনায় ১৬ জানুয়ারি ঝালকাঠি সদর থানার উপ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অস্ত্র আইনে হাদিসুর রহমানকে আসামি করে মামলা করেন।মামলাটি তদন্ত শেষে ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান একই বছরের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে রায় দেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশলী মাহেব হোসেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মল্লিক নাসির উদ্দীন কবীর।ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন বলেন, “আদালত সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে সাজাপ্রদান করে ন্যায়বিচার নিশ্চিত করেছেন। আজ হাদিসুর রহমান আদালতে হাজির হয়ে জামিন চান। বিচারক আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”আসামি পক্ষের আইনজীবী মল্লিক নাসির উদ্দীন কবীর বলেন, “আসামির অনুপস্থিতিতে মামলার রায় দেওয়া হয়েছে। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।”এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার সুমুদ ফ্লোটিলার জাহাজে ওঠে পড়ল ইসরায়েলি সেনারা
এবার সুমুদ ফ্লোটিলার জাহাজে ওঠে পড়ল ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকানো শুরু করে দিয়েছে দখলদার ইসরায়েল৷বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আলমা Read more

বাউফলে ৫৬১ হেক্টর আমন বীজ পানির নীচে
বাউফলে ৫৬১ হেক্টর আমন বীজ পানির নীচে

পটুয়াখালীর বাউফল উপজেলায় টানা ১৫ দিনের বৃষ্টির পানিতে ৫৬১ হেক্টর জমির আমন বীজ পানির নীচে তলিয়ে আছে। দীর্ঘ দিন ধরে Read more

বিরামপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
বিরামপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে পৌর শহরের ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে Read more

উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু
উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের Read more

সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা ভোটে যাব না : কাদের সিদ্দিকী
সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা ভোটে যাব না : কাদের সিদ্দিকী

বাংলাদেশের সব দল নির্বাচনে এলে কৃষক শ্রমিক জনতা লীগও অংশ নেবে। কিন্তু যদি বিএনপি ও এনসিপিকে নিয়ে একতরফা নির্বাচন হয় Read more

চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি
চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি

দীর্ঘ চার দশক পর চাঁদপুরের পুরান বাজার ডাকাতিয়া নদী থেকে দোকানঘর এলাকা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার বিস্তৃত খালটি স্থানীয়দের কাছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন