দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় সংস্থাটি বলছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।এ সময় চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুন্ড অঞ্চলসহ ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।আবহাওয়া অফিস আরও বলছে, আগামী শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কন্যা সন্তানের জন্মে অখুশি হওয়া ছিল কাফেরদের স্বভাব
কন্যা সন্তানের জন্মে অখুশি হওয়া ছিল কাফেরদের স্বভাব

সন্তান আল্লাহর অনেক বড় নেয়ামত। দুনিয়ার জীবনে সন্তান যেমন চোখের শীতলতা ও দুর্বলতায়, বার্ধক্যে ভরসা হয়, সন্তানকে নেক মানুষ হিসেবে Read more

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে: আমীর খসরু
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে: আমীর খসরু

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন সবার মধ্যেই স্বস্তি ফিরেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মতপার্থক্য থাকবেই Read more

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি এ Read more

এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য তারিখ মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি: আসিফ মাহমুদ
এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য তারিখ মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি: আসিফ মাহমুদ

এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য যে ডেট দেয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। এমনটাই জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা Read more

বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণিল আয়োজনের মধ্যে ছিল আনন্দ র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের Read more

যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে বেরোবির পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ
যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে বেরোবির পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ

যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. তানজিউল ইসলাম (জীবন) পদত্যাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন