বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করা হয়েছে। শোভাযাত্রা, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক তৈরী, মেলা, পালা, কনসার্টসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে৷ নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসে সাজ সাজ রব ছিল কয়েকদিন ধরেই। তারই ধারাবাহিকতায় পহেলা বৈশাখেও ছিল আনন্দের আমেজ। সকালে চারুকলা অনুষদের আয়োজনে সূর্যমুখী ও শাপলা ফুল, অরিগামি পাখি, চড়কি, তালপাতার সেপাই, লোকজ খেলনা, গরুসহ বড় গরুর গাড়ির স্থাপত্যসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী নিদর্শনে সজ্জিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। শোভাযাত্রা শেষে উদ্ভোদনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম বলেন, ১৪৩১ বঙ্গাব্দে দেশের মানুষের অসাধারণ ত্যাগ ও সংগ্রামের ফলে আমরা আজ ১৪৩২ বঙ্গাব্দের নববর্ষ একটি মুক্ত পরিবেশে উদযাপন করতে পারছি। এই অর্জনকে ধরে রাখতে আমাদের সবার সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে হবে।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ও পোগোজ ল্যাবরেটরি স্কুল মাঠে বৈশাখী মেলা এবং ভাষাশহীদ রফিক ভবনের নিচতলায় প্রকাশনা প্রদর্শনীর আয়োজন করা হয়। নাট্যকলা বিভাগ মঞ্চস্থ করে জনপ্রিয় যাত্রাপালা ‘ভেলুয়া সুন্দরী’। এছাড়াও, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ এবং উদীচী শিল্পীগোষ্ঠী বিভিন্ন ধরণের পরিবেশনা করেন। ব্যান্ড সংগীত ও কনসার্টের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন।নববর্ষের আয়োজন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী রাজিয়া সুলতানা সুখী বলেন, এবার বিশ্ববিদ্যালয়ে মেলার আয়োজন করা হয়েছে, যেটি আনন্দের বাড়তি মাত্রা যোগ করেছে। শোভাযাত্রা, মেলা ইত্যাদি আয়োজনে আজকের দিনটি অনেক উপভোগ্য ছিল।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের অভিযান
ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের অভিযান

"ঝিনাইদহে সড়কের পাশে বালুর ব্যবসা, দুর্ভোগে স্থানীয়রা"-শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের। প্রকাশিত সংবাদে বায়ুদূষণ Read more

সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার
সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই বসতঘর, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন নিঃস্ব ৩ পরিবার । বৃহস্পতিবার (৬ নভেম্বর ) সকাল Read more

সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার
সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার Read more

বর্ষবরণ উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: র‍্যাব ডিজি
বর্ষবরণ উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: র‍্যাব ডিজি

বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।রোববার Read more

যমুনায় নাব্যতা সংকটে নৌ-চলাচল ব্যাহত
যমুনায় নাব্যতা সংকটে নৌ-চলাচল ব্যাহত

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার পানিপ্রবাহ কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এ কারণে ক্ষীণ হয়ে এসেছে নদী। এ ছাড়া নদীর মাঝে Read more

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন