জুলাই গণহত্যায় নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেওয়ায় সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।ইতোমধ্যে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।প্রসিকিউশন সূত্রে জানা গেছে, পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।সোমবার (১৪ এপ্রিল) নরসিংদীর গণহত্যার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে সাইফুলসহ একই অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভুঁইয়া।পুলিশের গুলিতে তাহমিদ নিহত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। পরে লাশ নিয়ে মিছিল করতে গেলে আবারও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে আরও একজন নিহত হন। জুলাই আন্দোলনে শুধু নরসিংদী জেলাতেই শহীদ হয়েছেন প্রায় ২০ জন। পাশাপাশি হাজারেরও বেশি মানুষ আহত হয়।জুলাই গণহত্যায় এখন পর্যন্ত ২২ মামলায় ১৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র ৫৪ জন। যাদের অধিকাংশই পুলিশ সদস্য। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্ত রিপোর্টে বিভিন্ন পেশার আসামিদের চিত্র উঠে আসবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি
শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি

সিরাজগঞ্জের কাজীপুরে পূর্বশত্রুতার জেরে রোপনকৃত আমন ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। রোপনের ৪ দিন পরেই ধানের চারাগুলো টেনে তুলে Read more

চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন
চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করেছে রাশিয়া এবং চীন। সবকিছু ঠিক থাকলে ২০৩৬ সালের মধ্যেই শেষ হবে Read more

জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি, ঘোষণা আগামীকাল
জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি, ঘোষণা আগামীকাল

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২৮ ডিসেম্বর) এই Read more

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি নতুন কার্যনির্বাহী ঘোষণা
বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি নতুন কার্যনির্বাহী ঘোষণা

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব) ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহীর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক Read more

থ্রি-এঙ্গেল শিপইয়ার্ড পরিদর্শন করলেন দুই উপদেষ্টা
থ্রি-এঙ্গেল শিপইয়ার্ড পরিদর্শন করলেন দুই উপদেষ্টা

মুন্সীগঞ্জের গজারিয়ায় থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিআইডব্লিউটিসির বিভিন্ন ধরনের ১৮টি নৌযানের নির্মাণকাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের শেষের দিকে নৌযানগুলো Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নুরুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।আজ রবিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন