‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হয়ে গেল বর্ণাঢ্য ‘ড্রোন শো’।সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শোর আয়োজন করা হয়।সন্ধ্যা ৭টায় শুরু হয় এ ড্রোন শোতে ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে। দেখানো হয় ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা।উপস্থিত লক্ষাধিক জনতা মুগ্ধ হয়ে দেখেছেন বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে শহীদ মুগ্ধকে। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে রিকশায় দাঁড়িয়ে সালাম, জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণ-অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে।এর আগে এদিন বিকেল ৩টা থেকে শুরু হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ণাঢ্য কনসার্ট। কনসার্টকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউতে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।তারা গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে-গেয়ে আনন্দ উদযাপন করছে।কনসার্ট ঘিরে মানিক মিয়া এভিনিউ পরিণত হয় মানুষের মিলনমেলায়। তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ গানে-নাচে মেতে ওঠে বৈশাখী উৎসবে। বিকেল গড়াতেই উপচে পড়া ভিড়ে জমে ওঠে পুরো এলাকা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
উলিপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে টেন্ডার, কোটেশন ছাড়াই অবৈধভাবে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে।এ ঘটনায় গত Read more

লস এঞ্জেলসে ২ হাজার সেনা মোতায়েন করল ট্রাম্প প্রশাসন
লস এঞ্জেলসে ২ হাজার সেনা মোতায়েন করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের অভিবাসন পুলিশের কঠোর অভিযান এবং বেআইনি গ্রেফতারের বিরুদ্ধে লস এঞ্জেলসে চলছে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে Read more

হঠাৎ ভাঙছে যমুনার তীর, নদীপাড়ে আতঙ্ক
হঠাৎ ভাঙছে যমুনার তীর, নদীপাড়ে আতঙ্ক

বন্যা শুরুর আগেই সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া জনতা হাই স্কুল সংলগ্ন এলাকায় যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। Read more

জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ Read more

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপ, পদসংখ্যা নির্ধারিত নয়
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপ, পদসংখ্যা নির্ধারিত নয়

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ওভেন মেশিন বিভাগ অপারেটর পদে জনবল নিয়োগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন