পারমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এবার এ বিষয়ে কথা বলতে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।এর আগে শনিবার আব্বাস আরাঘচি ওমানে মার্কিন মধ্যপ্রাচ্যবিষক দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেছেন, যা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ভেঙে যাওয়ার পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। এতে তিনি পারমাণবিক ইস্যুতে আলোচনার আহ্বান জানিয়েছিলেন এবং তেহরান যদি অস্বীকৃতি জানায় তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন।যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য সন্দেহ করে আসছে। যদিও এই অভিযোগ তেহরান ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, এই সপ্তাহের শেষ দিকে ড. আরাঘচি মস্কো যাবেন।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পরে এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আরাঘচি সের্গেই ল্যাভরভ ও অন্যান্য রুশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে শনিবার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বৈঠক ‌‘গঠনমূলক পরিবেশে এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে’ পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেছেন।দু’দেশের মধ্যে আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনার বিষয়ে দুপক্ষই সম্মতি জানিয়েছে। স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এই বৈঠক শুরু হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমার পা আমাকে রেখেই জান্নাতে চলে গেছে: ফিলিস্তিনি কিশোরী
আমার পা আমাকে রেখেই জান্নাতে চলে গেছে: ফিলিস্তিনি কিশোরী

ফিলিস্তিনের আবরুদ্ধ গাজার ওমর হালাওয়া প্রায়ই ভুল করে বসে। ও ভুলে যায় যে ওর একটা পা নেই। আনমনে দৌড়াতে গিয়ে Read more

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‌‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‌‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মাজার-ই-শরীফ বা নীল মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাত প্রায় ১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে Read more

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ভারত-রাশিয়া
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ভারত-রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার ক্রেমলিনে পুতিন ও জয়শঙ্করের মধ্যে আলোচনা হয়। গত Read more

নান্দাইলে নিখোঁজের তিন দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
নান্দাইলে নিখোঁজের তিন দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর আলমগীর হোসেন আলীম (৩২) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৭ Read more

ভূঞাপুরে ভূমি মেলা শুরু, থাকছে নামজারিসহ নানা সেবা
ভূঞাপুরে ভূমি মেলা শুরু, থাকছে নামজারিসহ নানা সেবা

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইলের ভূঞাপুরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমি মেলা। নির্ধারিত Read more

যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল অ্যাসিসটেন্ট যখন ডাক্তার!
যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল অ্যাসিসটেন্ট যখন ডাক্তার!

শুক্রবার (১৫ আগস্ট) রাত ১১টা ১৬ মিনিট। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রোগীদের চাপ রয়েছে। কিন্তু দায়িত্বরত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন