গাজীপুরের শ্রীপুরে পুলিশের যৌথ অভিযানে অনলাইন ক্যাসিনো সম্রাট মোশাররফকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল ) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বেতজুরি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ । এ সময় মোশারফ এবং তার বাহিনী সদর থানা ওসিসহ ৮ জন পুলিশ সদস্যকে ঘরের ভেতরে আটকে রাখে।মোশরফের ডাক চিৎকারে তার পালিত বাহিনী এসে ঘরের দরজা ও সিলিং দেশীয় অস্র দিয়ে কুপিয়ে ঘরের ভেতর ঢুকে পুলিশের উপর হামলা চালায়।হামলায় সদর থানা ওসিসহ ৭ জন পুলিশ সদস্য আহত হয়।পরে শ্রীপুর থানাকে খবর দিলে দু’থানার যৌথ অভিযানে অনলাইন ক্যাসিনোর সম্রাট মোশাররফ সহ সাত জনকে আটক করে পুলিশ।আটককৃতরা হল, শ্রীপুর উপজেলার বেতজুরি গ্রামের খয়বর আলীর ছেলে ক্যাসিনো সম্রাট মোশাররফ, মৃত মফিজ উদ্দিনের ছেলে সেলিম মিয়া, আব্দুল লতিফ এর ছেলে আবু বক্কর সিদ্দিক, মৃত মফিজ উদ্দিন এর ছেলে আব্দুর রহমান, সাদীর মিয়ার ছেলে সোহেল রানা, দিনাজপুর জেলার হাকিমপুর থানার হামিদুল ইসলাম এর ছেলে নাজমুল হোসেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার কাজা গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে রুবেল মিয়া। স্হানীয়রা জানায়, শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বেতজুরি গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল লতিফের মেয়ে সোনিয়ারকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই থাকে মোশারফ। সে দীর্ঘদিন যাবত অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত। মোশাররফের দেশের বাড়ি নওগাঁ জেলায়। তিনি দিনমজুর খয়বর মোশাররফ ছেলে।বিয়ের পর শ্বশুরের সাথে সেও দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করত। তাদের বাড়ি ভিটে ছাড়া মোশাররফের বৈধ কোনো আয়ের উৎস নেই। শুধুমাত্র অনলাইন ক্যাসিনো দিয়ে রাতারাতি তিনি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। এখন তার রয়েছে দামি গাড়ি, কয়েকটি বাড়ি দৃশ্যমান কোটি কোটি টাকা। স্থানীয়রা আরও বলেন, মোশাররফ দীর্ঘদিন ধরে ক্যাসিনো খেলে অনেক যুবককে নিঃস্ব করে দিয়েছে। এভাবে সে এখন কোটি কোটি টাকার মালিক। সে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের উৎকোচ দিয়ে ক্যাসিনোর ব্যবসা চালু রেখেছেন। তার চলাফেরা আর দাপটে এলাকার মানুষ কথা বলতে সাহস পেতেন না।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, মোশাররফ দীর্ঘদিন ধরে অবৈধ অনলাইন ক্যাসিনো ব্যবসা চালিয়ে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে রবিবার রাত সাড়ে দশটার দিকে মোশারফ সহ সাত জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।সাত দিনের রিমান্ড চেয়ে তাদেরকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন
কালকিনিতে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

আজ পহেলা বৈশাখ ১৪৩২, নববর্ষের প্রথম দিন। বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো আরো একটি নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালির Read more

জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৮
জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৮

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে নাশকতার মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য মামলায় আরো চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ Read more

যশোরে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু নিয়ে যা জানা গেছে
যশোরে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু নিয়ে যা জানা গেছে

যশোর হাসপাতালে ২৪ ঘন্টায় বিভিন্ন রোগে আক্রান্ত  হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন অস্বাভাবিক ও ৯ জনের Read more

মানিকগঞ্জের দৌলতপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন: বিমান মন্ত্রী
মানিকগঞ্জের দৌলতপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন: বিমান মন্ত্রী

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় একটি খাল খনন কাজের শুভ উদ্বোধন Read more

সৌদিতে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি
সৌদিতে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র মক্কা, রিয়াদসহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২ মে) Read more

১০ মিনিট দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ
১০ মিনিট দেরিতে পৌঁছানোয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ

সিরাজগঞ্জের উল্লাপাড়া সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন।গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপ্রাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন