টাঙ্গাইলের মির্জাপুরে  জরিনা বেগম (৬৫নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার কররা কাওয়ালজানি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত উপজেলার উয়ার্শী ইউনিয়নের কররা কাওয়ালজানি গ্রামের মৃত চান্দু মিয়ার স্ত্রী জরিনা বেগম (৬৫)। পরিবারের সদস্যরা জরিনা বেগমের মৃত্যুকে আত্মহত্যা বললেও স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বসতঘর থেকে জরিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। পরিবারের লোকজনও স্পষ্ট করে কিছু বলছে না। তবে গলায় ফাঁস দিলে যেরকম দাগ হয় তার গলায় তেমন একটা দাগ দেখা যায়। সঠিক তথ্য জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এদিকে জরিনা বেগমের বাবার বাড়ির স্বজনরা দাবি করেন তার ছেলে এবং ছেলের স্ত্রীদের সাথে সম্পর্ক ভাল ছিলনা। তিনি পুত্রবধুদের দ্বারা প্রায়ই নির্যাতিত হতেন। সে কোথায় কিভাবে আত্মহত্যা করেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলের যৌনপল্লী যেন মাদকের নিরাপদ আশ্রয়স্থল
টাঙ্গাইলের যৌনপল্লী যেন মাদকের নিরাপদ আশ্রয়স্থল

প্রায় ২শ বছরের পুরনো টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়া যৌনপল্লী। এখানে প্রায় ৮শ ঘরে প্রায় পাঁচ শতাধিক   যৌন কর্মীর বসবাস। দেহ Read more

ঈদ রেসিপি: কাটা মসলায় গরুর মাংস ভুনা
ঈদ রেসিপি: কাটা মসলায় গরুর মাংস ভুনা

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদের আয়োজন। গুঁড়া মসলা দিয়ে রান্না হবেই। চাইলে আস্ত মসলা দিয়ে রেঁধে ফেলতে পারেন গরুর Read more

সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ফের রিমান্ডে
সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ফের রিমান্ডে

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা Read more

হালিম বিক্রির আড়ালে জাহিদের মাদক ব্যবসা, অবশেষে ধরা
হালিম বিক্রির আড়ালে জাহিদের মাদক ব্যবসা, অবশেষে ধরা

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড সংলগ্ন রূপালী ব্যাংকের সামনে হালিম বিক্রেতা জাহিদ ওরফে মামা জাহিদ ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে।নগরীর Read more

উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ
উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন