বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সামিটে এখন পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে।রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।আশিক চৌধুরী বলেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলন সফল হয়েছে কি হয়নি তা সময়ই বলে দেবে। দশে দশে না পেলেও সম্মেলনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তিনি বলেন, সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে। দেশে বিনিয়োগ বাড়াতে বছরে এক বা একাধিক বিনিয়োগ সম্মেলন করতে হবে।বিডা চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠিত সম্মেলনে প্রায় ৫ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে সরকারের খরচ ১ কোটি ৪৫ লাখ টাকা।তিনি আরও বলেন, বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটের নয়, এটা আগে থেকে চলতে থাকা আলোচনার ভিত্তিতে হয়েছে। সামিটে এসেই বিনিয়োগের ঘোষণা দিয়ে দিবেন বিষয়টি এমন নয়। তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ Read more

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, জামায়াত আমিরের উদ্বেগ
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, জামায়াত আমিরের উদ্বেগ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি Read more

ঝিনাইদহে মাদকসহ কারবারি আটক
ঝিনাইদহে মাদকসহ কারবারি আটক

ঝিনাইদহে মাদকসহ এক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার Read more

ফুলবাড়ীতে বাবা-মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
ফুলবাড়ীতে বাবা-মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার Read more

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায়
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায়

পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে নাড়ির টানে ছুটছে মানুষ। তাই সড়ক-মহাসড়কে যান চলাচলও বেড়েছে। আসন্ন ঈদুল আজহা ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু Read more

শ্রীপুরে লেগুনা দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, আহত ১২
শ্রীপুরে লেগুনা দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, আহত ১২

গাজীপুরের শ্রীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনাচালকসহ অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন