মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায়। এ ছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। এসব পরিবর্তনে অ্যাপটি আরও বেশি জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে। টেলিগ্রাম ও ডিসকর্ডের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে পাল্লা দিতে চ্যাট, কল ও চ্যানেল ফিচারে বড় ধরনের পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। টেকরাঞ্চের প্রতিবেদন থেকে জানা যায় ব্যবহারকারীদের আরও সহজ, স্মার্ট ও উন্নত অভিজ্ঞতা দিতে নতুন এসব ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি।গ্রুপ চ্যাট: এখন থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাটের ওপরেই দেখা যাবে অনলাইনে থাকা সদস্যদের সংখ্যা। এতে করে সহজেই বোঝা যাবে কে কে অনলাইনে আছেন।নোটিফিকেশন কাস্টমাইজেশন: ‘নোটিফাই ফর’ নামের নতুন সেটিংসে ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন কোন কোন ক্ষেত্রে তারা নোটিফিকেশন পেতে চান—মেনশন, রিপ্লাই, সেভ করা কন্টাক্ট বা সব কিছু।আইফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা: আইফোনে অ্যাটাচমেন্ট অপশনের মাধ্যমে এখন থেকে সরাসরি ডকুমেন্ট স্ক্যান, ক্রপ ও সেভ করা যাবে ‘স্ক্যান ডকুমেন্ট’ ফিচার ব্যবহার করে। পাশাপাশি হোয়াটসঅ্যাপকে আইফোনের ডিফল্ট মেসেজিং ও কলিং অ্যাপ হিসেবে সেট করার সুযোগ মিলবে। ভিডিও কলে জুম ইন করার ফিচারও যুক্ত হয়েছে।আরও উন্নত ভিডিও কলিং প্রযুক্তি: হোয়াটসঅ্যাপ জানায়, নতুন প্রযুক্তির মাধ্যমে ভিডিও কলের মান উন্নত করা হয়েছে। এতে কল ড্রপ ও ভিডিও ফ্রিজিং কমে যাবে। উন্নত ব্যান্ডউইডথ ডিটেকশনের মাধ্যমে এখন এইচডি মানের ভিডিও কল করা যাবে।চ্যানেলে ভিডিও ও ভয়েস সারাংশ: চ্যানেল ফিচারেও এসেছে উল্লেখযোগ্য আপডেট। এখন অ্যাডমিনরা ছোট ভিডিও রেকর্ড করে ফলোয়ারদের সঙ্গে শেয়ার করতে পারবেন। চ্যানেলের কিউআর কোড শেয়ারের সুবিধা মিলেছে। এছাড়া ভয়েস মেসেজের লিখিত সারাংশ দেখা যাবে, যা ব্যস্ত সময়ে দ্রুত আপডেট পেতে সাহায্য করবে।ইভেন্ট তৈরি এবং অ্যাড টু কল অপশন: শুধু গ্রুপেই নয়, এখন থেকে ১:১ চ্যাটেও ইভেন্ট তৈরি করা যাবে। এতে আরএসভিপি হিসেবে ‘মেবি’ অপশন, অতিথি আনতে ‘প্লাস ওয়ান’ সুবিধা, তারিখ ও সময় যুক্ত করার পাশাপাশি ইভেন্ট পিন করার সুযোগ থাকছে। অন্যদিকে, ১:১ কলে অন্য কাউকে যুক্ত করতে স্ক্রিনের ওপরের কল আইকনে ট্যাপ করে ‘অ্যাড টু কল’ অপশন সিলেক্ট করলেই হবে।সব মিলিয়ে মেসেজিং অ্যাপগুলোর তুলনায় হোয়াটসঅ্যাপের নতুন এই আপডেটগুলো প্রযুক্তিপ্রেমীদের বেশ টানবে বলা যায়। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের কাজ অনেকটাই সহজ করবে ভাবছেন প্রযুক্তিবিদরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমের বিয়ে, স্ত্রীকে জবাই করে স্বামীর আত্মহত্যার চেষ্টা
প্রেমের বিয়ে, স্ত্রীকে জবাই করে স্বামীর আত্মহত্যার চেষ্টা

১৩ দিন আগে ৮ মাসের কন্যা সন্তান ও স্বামীকে নিয়ে ফুফার বাড়িতে বেড়াতে এসে নিহত হয়েছেন রেশমা আকতার (১৮) নামে Read more

Lonkero Casino app – turvallisuusopas suomalaisille pelaajille
Lonkero Casino app – turvallisuusopas suomalaisille pelaajille

Lonkero Casino – Käyttäjäopas Lonkero Casino appiin Miksi valita Lonkero Casino app? Lonkero Casino app on suunniteltu suomalaisille pelaajille, jotka Read more

গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৫১ পরীক্ষার্থী আটক
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৫১ পরীক্ষার্থী আটক

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে গাইবান্ধা জেলার বিভিন্ন কেন্দ্র থেকে মোট ৫১ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এসময় Read more

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু
বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে Read more

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলা, নিহত ২০
মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলা, নিহত ২০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় স্যাগাইংয়ের একটি মঠে জান্তা বাহিনীর বিমান হামলায় ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে শনিবার ফরাসি Read more

ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা না দেওয়া অগ্রহণযোগ্য : ম্যাক্রোঁ
ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা না দেওয়া অগ্রহণযোগ্য : ম্যাক্রোঁ

ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা প্রদান বন্ধ রাখার কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ ব্যাপারটিকে ‘অগ্রহণযোগ্য’ বলেও উল্লেখ করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন