অধিক লাভের আশায় ভুট্টা চাষ করে এখন ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাষিরা। এক সপ্তাহের ব্যবধানে ভুট্টার দাম মন প্রতি কমেছে প্রায় ১৫০ টাকা। দিন যত যাচ্ছে ভুট্টার দাম ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। মহাজনের হালখাতা, চৈত্র মাসে জমি লিজের টাকা পরিশোধ করার জন্য কৃষকেরা মজুদ না করে বাধ্য হয়ে অল্প দামে কাঁচা ভুট্টা বিক্রি করে দিচ্ছেন। প্রথম দিকে কাঁচা ভুট্টার দাম প্রতি মন ৯৫০ টাকা থেকে ৯৮০ টাকা দরে বিক্রি হলেও এখন দাম কমে ৮০০ টাকা থেকে ৮২০ টাকায় বিক্রি হচ্ছে। শুকনো ভুট্টার দামও মন প্রতি ১৫০ টাকা কমেছে।স্থানীয় চাষিরা বলছেন, পরবর্তী চাষের জন্য হঠাৎ করে সব কৃষক এক সাথে ভুট্টা মাড়ায় শুরু করেছে। সরবরাহ বেড়ে যাওয়ার কারনে ভুট্টার দাম কমতে শুরু করেছে। কেউ কেউ আবার ভুট্টার দাম কমার পেছনে কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করেছেন।উপজেলার মৃগমারী গ্রামের ভুট্টা চাষি সুলতান হোসেন বলেন, অন্যের কাছ থেকে বর্গা নিয়ে ২ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম। সার, কীটনাশক, পানিসেচ ও শ্রমিক খরচ বাবদ বিঘা প্রতি পনেরো হাজার টাকা খরচ হয়েছে। এখন বাজারে প্রতি মন কাঁচা ভুট্টা ৮১০ টাকা থেকে ৮২০ টাকা এবং শুকনা ভুট্টা ১০৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে জমির মালিকেরা জমির লিজের দাম বাড়িয়ে দিয়েছে। আবার সার কীটনাশকসহ উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। বর্তমান বাজারে ভুট্টা বিক্রি করলে ঘর থেকে জমি লিজের টাকা দিতে হবে।আন্দুলবাড়িয়া গ্রামের আব্দুস সালাম বলেন, প্রথমদিকে কাঁচা ভুট্টা মন প্রতি ৯০০ টাকা থেকে ৯৫০ টাকা দরে বিক্রি হলেও এখন দাম অনেক কমে গেছে। ভুট্টা বিক্রি করে মহাজনের হালখাতা করতে হবে। যার কারনে বাধ্য হয়ে অল্প দামে ভুট্টা বিক্রি করে দিয়েছি। ভুট্টা ব্যবসায়ী এক সপ্তাহ পর টাকা দিবে বলেছে। জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ১২০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, এলাকার ফসলের মাঠ ঘুরে কৃষকদের ভুট্টা সংগ্রহ করতে দেখা গেছে। বাড়িতে বাড়িতে কৃষক কৃষাণীরা এখন ভুট্টা মাড়ায় কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ আবার কাঁচা ভুট্টা রোদে শুকাতে ব্যস্ত রয়েছেন। গতবছর ভালো দাম থাকায় এবার এ উপজেলায় বেড়েছে ভুট্টা চাষ। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি
গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি

পেট্রল ও অকটেন সংকট তীব্র আকার ধারণ করায় পটুয়াখালীর গলাচিপায় জ্বালানি নিতে গাড়ির কাগজ যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাদের গাড়ির Read more

বিপিএলে ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ
বিপিএলে ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে ওঠা গুঞ্জনের প্রেক্ষিতে সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে Read more

স্টেডিয়ামে নজর কাড়লেন ‘দম’ এর পুরো টিম
স্টেডিয়ামে নজর কাড়লেন ‘দম’ এর পুরো টিম

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ জুগিয়েছে  ‘দম’ চলচ্চিত্রের Read more

উল্লাপাড়ায় দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
উল্লাপাড়ায় দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ভয়াবহ সংকট দেখা দিয়েছে। উপজেলার ২৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫৯টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। Read more

বড়াইগ্রামে বনলতা রি-ফ্যাক্টরিতে হামলা ও ভাঙচুর, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ আহত ৪
বড়াইগ্রামে বনলতা রি-ফ্যাক্টরিতে হামলা ও ভাঙচুর, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ আহত ৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় চাঁদার দাবিকে কেন্দ্র করে বনলতা রি-ফ্যাক্টরিতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কারখানার অ্যাকাউন্ট অফিসার সিবাদুল Read more

মানিকগঞ্জের দৌলতপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন: বিমান মন্ত্রী
মানিকগঞ্জের দৌলতপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন: বিমান মন্ত্রী

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় একটি খাল খনন কাজের শুভ উদ্বোধন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন