শিল্প খাতে গ্যাসের নতুন দরের ঘোষণা আসছে আজ রবিবার (১৩ এপ্রিল)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকালে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য কাঠামো প্রকাশ করবে বলে জানা গেছে। বিইআরসির তথ্যমতে, শিল্প গ্রাহকরা বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের বিল দিচ্ছে ৩০ টাকা মূল্যে। এখন যে সব শিল্প চালু রয়েছে তারা এই মূল্যেই গ্যাস পাবে। আর নতুন সংযোগের ক্ষেত্রে বিল ৪০ থেকে ৪৫ টাকা হতে পারে।বিদ্যমান গ্রাহকদের দর (শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১ দশমিক ৭৫ টাকা) অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) অর্ধেক বিল বিদ্যমান দরে, অর্ধেক ৭৫ দশমিক ৭২ টাকা করার প্রস্তাব করা হয়। অন্যদিকে নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১ দশমিক ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ দশমিক ৭২ টাকা করা।পেট্রোবাংলার দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর ২৬ ফেব্রুয়ারি শুনানি গ্রহণ করে বিইআরসি। পেট্রোবাংলা তাদের প্রস্তাবে বলেছে, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ঘাটতি হবে। পেট্রোবাংলার সেই প্রস্তাব নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শুনানিতেও ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা তীব্র আপত্তি তোলেন। বিশেষ করে শিল্পে দুই ধরনের দর করার বিরোধিতা করেন সবাই।বিশেষ করে শিল্পে দুই ধরনের দাম নির্ধারণের বিষয়টি নিয়ে বেশি সমালোচনা হয়। উদ্যোক্তারা যুক্তি দেন- একই খাতে বিদ্যমান ও নতুন গ্রাহকদের জন্য ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ করলে শিল্প খাতে ‘অসম প্রতিযোগিতা’ তৈরি হবে। এতে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারে, যা দেশের সামগ্রিক শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে।আজকের ঘোষণার মাধ্যমে বিইআরসি কোন দিকটি গুরুত্ব দিয়ে চূড়ান্ত মূল্য নির্ধারণ করবে- তা নিয়ে শিল্প মালিকদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকেই বলছেন, এই সিদ্ধান্ত আগামী দিনের শিল্পখাতের জন্য একটি নির্ধারক মাইলফলক হয়ে উঠতে পারে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান : ট্রাম্প
যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘ইসরায়েলের সঙ্গে যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ইরান।’’ বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে পশ্চিমা সামরিক জোট Read more

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হলো। Read more

৫ আগস্ট ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনে নামছে পিটিআই
৫ আগস্ট ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনে নামছে পিটিআই

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার জানিয়েছেন, আগামী ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে Read more

চুয়াডাঙ্গায় সেনা পুলিশ যৌথ অভিযানে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় সেনা পুলিশ যৌথ অভিযানে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪ টি দেশী ধারালো অস্ত্র, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ বোতল Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীদের পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনার চূড়ান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন