মাদারীপুরে রাজৈরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকঘন্টা ব্যাপি এই সংঘর্ষ চলে। এসময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই ওসিসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাজৈর উপজেলার বেপারিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে ঘন্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের মধ্যে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের লাভলুর ছেলে সালাউদ্দিন (১৮), হয়দার আকনের ছেলে সাগর আকন (২৩), মাহবুব মোল্লার ছেলে ওমর মোল্লা (২২), হুমায়ুন খানের ছেলে ইমন খান (২০), হাবি শেখের ছেলে সাব্বির শেখ (১৮), রাজৈর থানার পুলিশ সদস্য জুয়েন সহ ৯ জন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এছাড়া রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, তদন্ত ওসি সঞ্জয় কুমার ঘোষ ও এসআই তারেক সহ অন্তত ১২ জন জন পুলিশ সদস্য ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ পরবর্তী সময় গত ২ এপ্রিল রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফাটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এসময় ওই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা মিলে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত ৩ এপ্রিল সকালে রাজৈর বেপারিপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। পরে আহত জোবায়েরের বড় ভাই অনিক খান (৩১) বাদি হয়ে জুনায়েতকে প্রধানসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ক্ষোভে ফুসে ওঠে উভয় গ্রামের লোকজন। একপর্যায়ে শনিবার (১২ এপ্রিল) রাতে দুই গ্রাম লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। কয়েকঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলে। এসময় ব্যপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনী এসে ঘন্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই ওসি ও অন্তত ১২ পুলিশ কর্মকর্তা-সদস্যসহ ২৫ জন আহত হয়।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি ও তদন্ত ওসি সহ কমপক্ষে ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া উভয় গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে নিহত রুপলালের পরিবারকে ১ লক্ষ টাকার চেক প্রদান
তারাগঞ্জে নিহত রুপলালের পরিবারকে ১ লক্ষ টাকার চেক প্রদান

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত রুপলালের স্ত্রী শ্রীমতি মালতী রাণী দাসকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে Read more

ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা
ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা

ইসলামী স্কলার ডা. জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর প্রসঙ্গে ভারত সরকারের মন্তব্যের জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার বাসসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

৭০ নতুন কমিটি দিল ছাত্রদল, তিনটি বিলুপ্ত
৭০ নতুন কমিটি দিল ছাত্রদল, তিনটি বিলুপ্ত

একদিনেই ৭০টি নতুন কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ Read more

শার্শায় ভাতার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে
শার্শায় ভাতার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় (ভিডব্লিউভি) তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের মাঝে বিতরণকৃত চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে Read more

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিভাজিত ইউরোপ
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিভাজিত ইউরোপ

ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। এ অবস্থায় চাপ বাড়ছে ব্রিটিশ সরকারের Read more

মেঘনায় ধরা পড়লো ১৩ কেজির কাতলা
মেঘনায় ধরা পড়লো ১৩ কেজির কাতলা

ভোলার মেঘনা নদীতে স্থানীয় রুবেল মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। নিলামে মাছটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন