ফরিদপুরের নগরকান্দায় এমএম জুট মিলের অভ্যন্তরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে মজুতকৃত বিভিন্ন কোম্পানির ৯১৮ বোতল গ্যাস সিলিন্ডারসহ হেলাল উদ্দিন জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ এপ্রিল) উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকার এমএম জুট মিলে এ অভিযান চালানো হয়। এ সময় কারখানাটির ভেতরে থাকা দুটি ট্রাক ও একটি গ্যাসের  ট্যাংক লরি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন জাকারিয়া  অভিযানকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড ইউনিট-২ ডিলার আব্দুল মজিদ ফিলিং স্টেশন। যাহার স্বত্বাধিকারী এমএম জুট মিলের মালিক মোস্তাক আহমেদ। পাম্পটি ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমার মোড়ে অবস্থিত। পাশাপশি দুই প্রতিষ্ঠানের মালিক একই ব্যক্তি হওয়ার সুবাদে পাম্পের গ্যাস নিয়ে জুট মিলের অভ্যন্তরে বোতলজাত করে তা বাজারে উচ্চ মূল্য বিক্রি করে আসছিল।  এ ব্যাপারে জুট মিলের মালিক মোস্তাক আহমেদ পলাতক থাকায় ও মুঠো ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।  নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, এমএম জুট মিলে অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাতের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই যৌথবাহিনী অভিযান চালায়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি
গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির বিমান বাহিনীর পাইলট, কর্মকর্তা এবং সৈনিকসহ অন্তত ৯৭০ Read more

ভবন নির্মাণ তদারকিতে আসছে নতুন কর্তৃপক্ষ, অধ্যাদেশ জারি
ভবন নির্মাণ তদারকিতে আসছে নতুন কর্তৃপক্ষ, অধ্যাদেশ জারি

ভবন নির্মাণ তদারকির জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ‘বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ’ গঠন করতে যাচ্ছে সরকার। এ জন্য ‘বাংলাদেশ বিল্ডিং Read more

দিগন্তজোড়া রোপা আমনের কাঁচা শীষে কৃষকের স্বপ্ন
দিগন্তজোড়া রোপা আমনের কাঁচা শীষে কৃষকের স্বপ্ন

ময়মনসিংহের নান্দাইলে দিগন্তজোড়া রোপা আমন ধানের সবুজ ফসলের মাঠ প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। ধানের কাঁচা শীষ দেখে আনন্দে বুক ভরে Read more

৭ বছর কোমায় থাকার পর না ফেরার দেশে শ্রীলঙ্কান ক্রিকেটার
৭ বছর কোমায় থাকার পর না ফেরার দেশে শ্রীলঙ্কান ক্রিকেটার

সাত বছর ধরে কোমায় থেকে জীবনের সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত হার মানলেন শ্রীলঙ্কার সাবেক অনূর্ধ্ব–১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো। মঙ্গলবার (৩০ Read more

গরমে মাস্ক পরতে নারাজ মেট্রোরেল যাত্রীরা, মানছেন না নির্দেশনা
গরমে মাস্ক পরতে নারাজ মেট্রোরেল যাত্রীরা, মানছেন না নির্দেশনা

করোনার সংক্রমণ এড়াতে যাত্রীদের মাস্ক পরার নির্দেশনা দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে মেট্রোরেল কর্তৃপক্ষের এই অনুরোধ মানছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন