পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন গাঁজা ব্যবসায়ীসহ ওয়ারেনটভুক্ত মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে।শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে কাউখালী থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে উপজেলার আমরাজুরি ইউনিয়নের সোনাকুর গ্রামের রমেশ চন্দ্র মাঝির ছেলে রনজিত চন্দ্রকে গাঁজা সহ গ্রেফতার করে। অপর অভিযানে এসআই জয়দেব ধরের নেতৃত্বে একটি পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের আনসার আলীর ছেলে মো. হিরন (৪৫) ও একই ইউনিয়নের কুমিয়ান গ্রামের শাজাহান জমাদ্দারের ছেলে মো. শাহ জালাল (৩০)কে গাঁজাসহ গ্রেফতার করে।পুলিশ এ সময় ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করে যার আনুমানিক মূল্য প্রায় ১০হাজার টাকা। এছাড়া একই রাতে উপজেলার শিয়ালকাঠী গ্রামের মাদক মামলার ওয়ারেনটভুক্ত আসামি হাতেম গাজীর ছেলে মো. হানিফ (৩৫)কে গ্রেফতার করে।কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. সোলায়মান জানান, অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে ৬৫ গ্রাম গাঁজাসহ আসামীদের গ্রেফতার করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা: প্রধান উপদেষ্টা
ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা: প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার গত বছরের প্রবল আন্দোলনকে ভারত পছন্দ করেনি। ফলে ঢাকার ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় মিডিয়ায় ‘ভুয়া’ প্রতিবেদন Read more

দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ: জি এম কাদের
দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ: জি এম কাদের

বিভিন্ন কর্মসূচি পালনে জাতীয় পার্টিকে বাঁধা দেয়া হচ্ছে। জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের মাঠে থাকতে Read more

জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রীয় ৪ দিনের সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় সোয়া ১১টায় Read more

আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।রবিবার Read more

দেশের মাটিতে প্রথম বক্তব্য, ভিন্ন এক অনুভূতি কাজ করছে: জাইমা রহমান
দেশের মাটিতে প্রথম বক্তব্য, ভিন্ন এক অনুভূতি কাজ করছে: জাইমা রহমান

আলাদা মত থাকলেও একসঙ্গে আলাপ-আলোচনা করা, কথা বলাই গণতন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা Read more

‘হয় ভারতে খেলো নতুবা পয়েন্ট হারাবে’ – বাংলাদেশকে আইসিসি
‘হয় ভারতে খেলো নতুবা পয়েন্ট হারাবে’ – বাংলাদেশকে আইসিসি

এই পরিস্থিতি তৈরি হয়েছে এমন এক সময়ে, যখন ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন