চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে জাহানারা-মোনাফ ফাউন্ডেশন’র পৃষ্ঠপোষকতায় চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম’র আয়োজনে এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।  শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বরকল এস. জেড. উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। এছাড়া চোখে ছানি পড়া দুই শতাধিক রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন ১০ সদস্য বিশিষ্ট চক্ষু চিকিৎসক দল।ছানি পড়া রোগীদের আগামী ১৪ এপ্রিল চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশে অবস্থিত শেভরন আই হসপিটালে নিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে চোখের ছানি অপারেশন করে লেন্স প্রতিস্থাপন করা হবে। রোগীদের আসা যাওয়াসহ যাবতীয় খরচ আয়োজকরা বহন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে চক্ষুশিবির উত্তর সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চন্দনাইশ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহাদাৎ হোসেন, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আজম খান, সমিতি’র সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, ট্রাষ্টি সেক্রেটারি আব্দুন নবী খান, চক্ষু ক্যাম্পের আহ্বায়ক আরশাদ উল্লাহ, সদস্য সচিব আ.ন.ম হাসান।আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আকরাম হোসেন,  উদ্দিন, আমিনুল ইসলাম, কার্যকরী পরিষদের সহ সভাপতি ইসমাইল চৌধুরী হানিফ, যুগ্ম সম্পাদক মো ইদ্রিস, আবু সাঈদ মুন্না, হামিদুর রহমান পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক নেজামুল হক, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, কার্যকরী পরিষদ সদস্য তাহের উদ্দিন, সাইফুদ্দীন,ডা.খাজা হোসেন কাউসার, জহুরুল হক  শহিদ, ট্রাস্টি সদস্য হারুন উর রশিদ, এডঃ দেলোয়ার প্রমুখ। এইসময় চক্ষুশিবির পরিদর্শন করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান,  উপজেলা জামায়াতের আমির কুতুবউদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন, চট্টগ্রাম দক্ষিন জেলার সদস্য সচিব  তৌহিদুল ইসলাম সাইদ, সদস্য রাকিবুল হক হেলালী, স্টুডেন্ট এলায়েন্স ফর্ ডেমোক্রেসির আহবায়ক জমির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির সৈয়দ মোহাম্মদ ইমরান, সিফাত হোসেন সহ স্থানীয় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন
ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। একইসঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে ২টি ড্রোন হামলাও চালানো হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) Read more

পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের
পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল হোসেন (২৫) ও টুটুল মিয়া (৩২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছেন। শনিবার (১৩ Read more

সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম (৫২) নামে এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার Read more

প্রয়োজনে এনসিপিকে নিজেই প্রতীক দেবে ইসি
প্রয়োজনে এনসিপিকে নিজেই প্রতীক দেবে ইসি

শাপলা প্রতীক বরাদ্দের দাবিতে অনড় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ফের ‘না’ বলে দিল নির্বাচন কমিশন (ইসি)। ইসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, Read more

আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫ লাখ টাকার ক্ষতি
আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫ লাখ টাকার ক্ষতি

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় অবস্থিত মায়ের দোয়া কটন মিলস-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মিলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মিল Read more

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা ইপিজেডের তিনটি কারখানা লে অফ ঘোষণাকে কেন্দ্র করে বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন