‘একটি প্লাষ্টিক দিন, বৃক্ষ উপহান নিন’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় প্লাস্টিকের পুরনো বোতল জমা দিলে তার বিনিময়ে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করছে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখা’। পরিবেশের ভারসাম্য রক্ষা, পাখিদের নিরাপদ আশ্রয়স্থল সৃষ্টির লক্ষ্যে এ কার্যক্রম চালায় সংগঠনটি। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্ত্বরে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় প্লাস্টিকের খালি বোতল জমা দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা নেন স্থানীয়রা।উদ্যোক্তারা বলেন, প্লাস্টিকের বোতল জমির উর্বরতা নষ্ট করে। মাটির নিচে চাপা পড়লে সেখানে গাছের শিকড় বিস্তার হতে দেয় না। বোতলের কারণে ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এজন্য আমরা এই প্লাস্টিকের বোতল সংগ্রহ করছি। সেই সাথে যারা এই প্লাস্টিকের বোতল দিচ্ছে তাদের বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ করছি। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। এর ফলে জন সচেতনতা সৃষ্টি হবে মানুষ আর যেখানে সেখানে প্লাস্টিকের খালি বোতল ফেলবে না এবং গাছের চারা রোপনে উৎসাহী হবে।এছাড়া সাধারণ জনগণের মাঝে বৃক্ষ রোপনের উপকারিতা সম্পের্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা করেন সংগঠনটির কর্মীরা।এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি ফাহিম উদ্দিন মভিন, কোষাধ্যক্ষ আকাশ, প্রজেক্ট অফিসার মাহিনসহ অন্যান্য সদস্যরা কার্যক্রমে সহযোগিতা করেন।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালিসে জমি ফিরে পেয়ে জীবন হারালেন আবুল হোসেন
সালিসে জমি ফিরে পেয়ে জীবন হারালেন আবুল হোসেন

কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। নিহত আবুল হোসেন উপজেলার Read more

আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতায় নির্বাচন কমিশনে জামায়েত প্রার্থীর আপিল
আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতায় নির্বাচন কমিশনে জামায়েত প্রার্থীর আপিল

‎চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী মো.আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনারে পৃথকভাবে আবেদন করেছে দুই ব্যাংকসহ একই আসনের জামায়াতের Read more

সিলেটে নিলামে উঠছে সাদাপাথর
সিলেটে নিলামে উঠছে সাদাপাথর

সিলেট সদর উপজেলায় জব্দকৃত প্রায় ৬১,৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ Read more

কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাস্তা নিচের ঝোপঝাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ এপ্রিল) উপজেলার কান্দি ইউনিয়নের তরুর Read more

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে মাকসুদুল হাসান জনি (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার Read more

বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে হামলায় আহত কৃষকের মৃত্যু
বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে হামলায় আহত কৃষকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে বিয়েবাড়ির অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর হামলায় আহত ইদ্রিস আলী ওরফে ইজ্জত আলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন