হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সজীব কুমার রায়ের বিরুদ্ধে পরীক্ষার রেজাল্ট প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে বিভাগের কয়েকজন শিক্ষার্থী। গত বছরের জুন থেকেই অভিযুক্ত শিক্ষক সজিব কুমার রায়ের বিরুদ্ধে নিজের ব্যক্তিগত সম্পর্কের ওপর নির্ভর করে শিক্ষার্থীদের নম্বর বাড়িয়ে এবং কমিয়ে দেয়ার মতো গুরুতর অভিযোগ করে আসছে ওই বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচী পালন করেন তারা।গত বছরের জুলাই শিক্ষক কর্মবিরতি, বৈষম্য বিরোধী আন্দোলন, ৫ আগষ্টের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ও অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন প্রশাসনে গঠন পর্যন্ত জুন মাসে করা লিখিত অভিযোগ পড়ে থেকেছে রেজিস্ট্রারের দপ্তরে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে অভিযোগের তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও এখনো তদন্ত রিপোর্ট জমা দিতে পারেনি তদন্ত কমিটি। এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীদের স্নাতক শেষ হয়ে রেজাল্টও হয়ে গেছে ইতোমধ্যেই। তদন্তে দীর্ঘসূত্রিতার অভিযোগে বুধবার (০৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থীদের থেকে জানা যায়, বিভাগের চেয়ারম্যানের ক্ষমতা ব্যবহার করে সজীব কুমার রায় ৭ম সেমিস্টার (লেভেল ৪ সেমিস্টার ১) এ দুইটি থিওরি কোর্স এবং ২টি ল্যাব কোর্স মিলিয়ে একাই মোট ৪টি কোর্স নিয়েছেন। ৬ষ্ঠ সেমিস্টার (লেভেল ৩ সেমিস্টার ২) পর্যন্ত সর্বোচ্চ সিজিপিএ নিয়ে বিভাগে প্রথম হওয়া শিক্ষার্থীকে উক্ত শিক্ষকের ৪টি কোর্সের দুইটিতে ২.৫০ এবং বাকি দুইটিতে যথাক্রমে ২.৭৫ এবং ৩.০০ দিয়েছেন। যদিও একই সেমেস্টারের বাঁকি কোর্সগুলোতে উক্ত শিক্ষার্থী আশানুরূপ জিপিএ পেয়েছে বলে জানিয়েছে। একই ব্যাপার ঘটেছে বিভাগের মেধাতালিকার প্রথমদিকে থাকা আরো বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে।এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ছাত্রদল নেতাকে স্বপদে বহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
বরিশালে ছাত্রদল নেতাকে স্বপদে বহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

জেলা ছাত্রদলের সদ্য বহিস্কৃত সহ-সভাপতি সবুজ আকনকে স্বপদে বহালের দাবীতে মানববন্ধন।বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ত্যাগী নেতা সবুজ আকনের বহিষ্কারাদেশ এর Read more

ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেন বুমরা
ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেন বুমরা

হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনেই দারুণ এক রেকর্ড গড়লেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। কিংবদন্তি ওয়াসিম আকরামকে টপকে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড Read more

আজ ৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ
দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি Read more

রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন