মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে রান্নাঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার (০৯ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজৈর উপজেলার পশ্চিম স্বমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।জানা যায়, রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল এলাকায় ইসমাইল খলিফার ছেলে মাসুম খলিফার সাথে প্রতিবেশি সাহেদ আলী বেপারীর ছেলে শাহজালাল বেপারীর জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে দেওয়াল নির্মান করবে প্রতিপক্ষ বিরোধ পুর্ন জমিতে রান্নাঘর থাকায় রান্নাঘর ভাঙ্গার জন্য তাগিদ দিতে থাকে শাহাজালাল বেপারী। এতে মাসুম বেপারী সময় চান শাহাজালাল বেপারীর কাছে এতে সে ক্ষিপ্ত হয়ে চলে যায় পরে দুপুর ২টার দিকে মাসুমের রান্নাঘরে আগুন ধরিয়ে পালিয়ে যাবার অভিযোগ ওঠে প্রতিপক্ষ শাহজালালের বিরুদ্ধে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।ভুক্তভোগী মাসুম খলিফা বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই বুধবার দুপুরে আমাদের হুমকি দিয়ে যায় শাহজালাল ও তার লোকজন। এরকিছু সময় পরেই ঘটে আগুনের ঘটনা। আমরা এর বিচার চাই।এদিকে ঘটনার সাথে জড়িত নন বলে দাবি অভিযুক্ত শাহজালালের। তিনি বলেন, জমি নিয়ে বিরোধ থাকলেও ফঁাসানোর জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি করছি।এব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, আগুনে রান্নাঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোনালদোর ব্যক্তিত্ব অতুলনীয়: আল নাসর কোচ
রোনালদোর ব্যক্তিত্ব অতুলনীয়: আল নাসর কোচ

বয়স ৪০ পেরোলেও পা যেন থামে না। মাঠজুড়ে এখনো তরুণদের চেয়েও বেশি দাপট দেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করেন, খেলায় নেতৃত্ব Read more

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা

আগামী ৩ থেকে ২৭ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ২১ সদস্যের চূড়ান্ত দল Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর উল্লাপাড়ায় নদী ইজারা বাতিল
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর উল্লাপাড়ায় নদী ইজারা বাতিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি মসজিদ কমিটির দেওয়া নদী ইজারা বাতিল করেছে উপজেলা প্রশাসন। এতে করে নদীতে মাছ ধরার সুযোগ ফিরে Read more

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)

আজ রোববার সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এছাড়া, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও রয়েছে।টপ অ্যান্ড Read more

মগবাজারে পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা
মগবাজারে পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা

রাজধানী হাতিরঝিল থানাধীন বড় মগবাজার এলাকার একটি বাসা থেকে শম্পা আক্তার (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ Read more

ডাকাত শাহীনের ‘ডানহাত’ খ্যাত স্বেচ্ছাসেবক দল নেতা র‍্যাবের জালে
ডাকাত শাহীনের ‘ডানহাত’ খ্যাত স্বেচ্ছাসেবক দল নেতা র‍্যাবের জালে

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া-কচ্ছপিয়ায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা কুখ্যাত ডাকাত শাহীনুর রহমান শাহীনের ডানহাত ও স্বেচ্ছাসেবক দল নেতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন