ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি গ্রামের ৭০ বছরের বৃদ্ধ কাওসার হোসেন ওরফে মিন্টু মৃধার বিরুদ্ধে। ২০২২ সালের ২৮ নভেম্বর নলছিটি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছিলো একই উপজেলার মো. জাকির হোসেনের মেয়ে এবং মো. মামুন হাওলাদার (সি.এন.এন মামুন) এর স্ত্রী।এজাহারে বাদি লিখেছিলেন, আমার স্বামী মামুনের সাথে দাম্পত্য কলহের সমস্যা সমাধান এবং একটি কাজের আশায় বেশ কয়েকবার মিন্টু মৃধার কাছে যাই। এ থেকেই তার সাথে আমার সু-সাথে সম্পর্ক গড়েওঠে। গত ২০২২ সালের ২১ নভেম্বর সকালে আমার ঘরে প্রবেশ করে আমাকে ধর্ষন করেন।এ মামলার এজাহারভুক্ত আসামী কাওসার হোসেন ওরফে মিন্টু মৃধাকে বেশ কিছুদিন থাকতে হয়েছে কারাগারে। এক পর্যায়ে উচ্চ আদালতের আদেশে জামিনে মুক্ত হয় বৃদ্ধ মিন্টু মৃধা।মামলায় বর্ণিত ধর্ষণের ঘটনার সময় মিন্টু মৃধা ঝালকাঠি আদালতে ও বিভিন্ন অফিসে ব্যক্তিগত কাজে ছিলেন। যা বিভিন্ন দপ্তরের সিসি ক্যামেরা ফুটেজে প্রমানিত হয়। এছাড়া ডিএনএ পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। দুই বছরের অধিক সময় পুলিশি তদন্ত শেষে মামলার এজাহারে বর্ণিত ঘটনা মিথ্যা প্রমাণিত হওয়ায় নলছিটি থানার থেকে আদালতে চুরান্ত প্রতিবেদন দাখিল করা হয়। গনমাধ্যমকে এ তথ্য জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন এস আই আমিনুল।বুধবার (৯ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের নোটিশে ঝালকাঠি আদালতে হাজির হলে মিথ্যা মামলা দায়ের করার অপরাধে মামলার বাদী সুমাইয়া আক্তার রিমিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।নলছিটি এলাকার গণমাধ্যমকর্মী তার ফেসবুক আইডিতে লিখেছেন, কুলকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে মিন্টু মৃধা প্রতিবাদ করায় তাকে শায়েস্তা করতে রিমিকে দিয়ে মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছিলো। এঘটনা সাজাতে রিমিকে ৫ লাখ টাকাও দিয়েছিলো সাবেক এই চেয়ারম্যান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোকসান নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু
লোকসান নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬৩ তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৫৮ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়েই ২০২৫-২৬ আখ মাড়াই Read more

গাজীপুরে মুফতি মুহিবুল্লাহর কথিত ‘অপহরণ’ নিয়ে এখনো যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ
গাজীপুরে মুফতি মুহিবুল্লাহর কথিত ‘অপহরণ’ নিয়ে এখনো যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

বাংলাদেশের গাজীপুরের একটি মসজিদের ইমাম মুফতি মুহিবুল্লাহ মিয়াজীর কথিত 'অপহরণ' ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। ভুক্তভোগীর দাবি করা Read more

সিংহাসন হারাল আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলেরও
সিংহাসন হারাল আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলেরও

দীর্ঘ আড়াই বছর ফিফা র‌্যাঙ্কিংয়ে আধিপত্য দেখানোর পর অবশেষে সিংহাসন হারাল আর্জেন্টিনা। নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী দুই ধাপ পিছিয়ে এখন তিন Read more

ব্রাহ্মণবাড়িয়ায় নিলাম ছাড়াই সরকারি কালভার্ট বিক্রির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় নিলাম ছাড়াই সরকারি কালভার্ট বিক্রির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই একটি কালভার্ট ভেঙে নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার Read more

ওয়াশরুম সংকট ঘিরে বিব্রত বাঙলা কলেজের নারী শিক্ষার্থীরা
ওয়াশরুম সংকট ঘিরে বিব্রত বাঙলা কলেজের নারী শিক্ষার্থীরা

সরকারি বাঙলা কলেজের ৭ নং ভবনে অবস্থিত কলেজটির কেন্দ্রীয় অডিটোরিয়াম, গ্রন্থাগার ও বেশ কয়েকটি বিভাগ। সাপ্তাহিক কর্মদিবসগুলোতে নিয়মিত ক্লাস থাকায় Read more

আনোয়ারায় অটোরিকশার ধাক্কায় সিএনজি পুকুরে, ডুব দিয়ে প্রাণে বাঁচলেন চালক
আনোয়ারায় অটোরিকশার ধাক্কায় সিএনজি পুকুরে, ডুব দিয়ে প্রাণে বাঁচলেন চালক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন