রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানী মুলক মামলা প্রত্যাহার করার দাবিতে পাংশায় মানববন্ধন করেছে পাংশার সচেতন নাগরিক সমাজ।সোমবার (০৭ এপ্রিল) দুপুর ১২টায় শহরের আব্দুল মালেক প্লাজার সামনে মানববন্ধনে পাংশা প্রেসক্লাবের আহবায়ক জিয়া পরিষদের সভাপতি পাংশা মহিলা কলেজের প্রভাষক এম এ জিন্নার সভাপতিত্বে ও যুব দল নেতা খলিলুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিয়া টিপু, পাংশা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার সরদার, পাংশা উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আবুল হোসেন কলেজের শিক্ষক আলমগীর হোসেন, জামায়াত নেতা আবু সাঈদ, জেলা ছাত্রদলে নেতা সজীব রাজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাগর শিকদার প্রমুখ।বক্তবা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যহার করতে হবে, একজন ভাল পুলিশ অফিসারের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করা ব্যাক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানান, মানববন্ধন কর্মসুচীতে পাংশার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে অপহরণ মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত ও পুলিশের কাজকে বিঘ্নিত করার জন্য ওই গৃহবধূ পুলিশের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে দাবি করেছেন ওসি মোহাম্মদ সালাউদ্দিন।খোজ নিয়ে জানাগেছে ওই গৃহবধূর বিরুদ্ধে অপহরণ মামলা থাকার সত্যতা মিলেছে। মিনি খাতুন (৩০) নামে এক নারী বাদী হয়ে গত ২৫ মার্চ পাংশা থানায় অপহরণ মামলাটি দায়ের করেছেন। মামলায় পাঁচ নম্বর আসামি রিমা খাতুন (২৮)।অন্য আসামিরা হলেন- রিমা খাতুনের স্বামী শরিফুল ইসলাম (৩২), ভাসুরের ছেলে জিসান খান (১৯), ভাসুর  রফিকুল ইসলাম মজনু (৪৫) ও জা জোছনা খাতুন (৩৮)।মামলার এজাহারে মিনি খাতুন অভিযোগ করে বলেন, “আমার স্বামী সৌদি আরব প্রবাসী। আমার মেয়ে মাহিমা আক্তার অধরা ও জিসান খান কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করত। সেই সূত্রে সে আমার মেয়েকে চেনে। স্কুলে গিয়ে সে আমার মেয়েকে বিভিন্ন সময় বিরক্ত করতো এবং কুপ্রস্তাব দিত। আমার মেয়ে জিসানের প্রস্তাবে রাজি না হয়ে আমার কাছে এসে ঘটনা বলে। আমি জিসানকে নিবারন করার জন্য তার অভিভাবকদের কাছে নালিশ করি। কিন্তু অভিভাবকরা কোন পদক্ষেপ না নিয়ে তাদের ছেলে জিসানকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দেয়। এতে জিসান আরো বেপরোয়া হয়ে ওঠে এবং আমার মেয়েকে বিরক্ত করা অব্যাহত রাখে। তার অত্যাচারে আমরা কুষ্টিয়ায় টিকতে না পেরে পাংশা থানাধীন পারনারায়নপুর এসে বাসা ভাড়া করে থাকি এবং আমার মেয়েকে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি করি। কিন্তু জিসান ও তার অভিভাবকরা আমাদের পিছু ছাড়েনা। এখানে আসার পরও জিসান আমাদের ঠিকানা সংগ্রহ করে আমার মেয়েকে বিরক্ত করা অব্যাহত রাখে। একপর্যায়ে জিসান আমার মেয়েকে বিভিন্ন রকম উচ্চাকাংখা দেখিয়ে ও ভুলভাল বুঝিয়ে তার প্রেমের ফাঁদে ফেলে।”তিনি আরও বলেন, “গত ২২ মার্চ সকাল সাড়ে ৬ টার সময় আমার মেয়ে প্রাইভেট পড়ার কথা বলে তার স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। প্রাইভেট পড়ার সময় পার হয়ে গেলেও আমার মেয়ে বাড়িতে না আসায় আমি খুঁজতে বের হই। মেয়ের স্কুলে গিয়ে দেখি মেয়ে সেখানে নেই। তখন আমি আমার মেয়েকে আশপাশের এলাকায় খোঁজাখুজি করতে থাকি। খোঁজাখুজির একপর্যায়ে জানিতে পারি, ২২ মার্চ সকাল ৬ টা ৪০ মিনিটে আমার মেয়ে পারনারায়নপুর ব্রিজের উপর পৌছালে জিসান তার বাবা রফিকুল ইসলাম মজনু, মা জোছনা খাতুন, চাচা শরিফুল ইসলাম ও চাচী রিমা খাতুনের সহায়তায় আমার মেয়েকে ফুসলিয়ে, ভুলভাল বুঝিয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা অটোতে করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। যাওয়ার সময় আমার মেয়ের গলায় ৮ আনা ওজনের স্বর্নের চেইন, একজোড়া স্বর্নের দুল ও বাম হাতের আঙুলে ৪ আনা ওজনের একটি আংটি ও তার কাছে হাওয়াই স্মার্ট ফোন ছিল।”পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “অপহরণ মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত ও পুলিশের কাজকে বিঘ্নিত করার জন্য রিমা খাতুন তৃতীয় পক্ষের প্ররোচনায় আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”উল্লেখ্য, পাংশার মাছপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী রিমা খাতুন বাদী হয়ে রোববার (৬ এপ্রিল) দুপুরে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদার ও হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের আরিফ হোসেনের বিরুদ্ধে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনালের বিচারক শেখ মফিজুর রহমান মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর কার্যালয়ের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন
সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন

ডে ভিজিটর সেন্টার সুন্দরবনের করমজলকে বন বিভাগের তিন মাসের নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখে পর্যটক প্রবেশে অনুমতির দাবিতে রবিবার (১৫ জুন) Read more

যবিপ্রবি ফিজিওথেরাপি বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
যবিপ্রবি ফিজিওথেরাপি বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসার ব্যবস্থার গুরুত্ব ও এই চিকিৎসা ব্যবস্থা প্রয়োগের বিভিন্ন খাত এবং  সেটি প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও উক্ত Read more

বরিশালে দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে যুবক নিহত
বরিশালে দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে যুবক নিহত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে রাখা দুর্ঘটনাকবলিত একটি বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও Read more

চেকপোস্টে দায়িত্বজ্ঞানহীন পুলিশ, গাড়ি তল্লাশিতে বাইরের লোক
চেকপোস্টে দায়িত্বজ্ঞানহীন পুলিশ, গাড়ি তল্লাশিতে বাইরের লোক

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক। দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজারো বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস ও প্রাইভেটকার যাতায়াত করে এই পথে। নিরাপত্তা Read more

পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়াল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়াল

পাকিস্তানে গত জুন মাস থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু খাইবার পাখতুনখোয়াতেই Read more

নোবিপ্রবিতে মাদক ও অশ্লীলতার ছড়াছড়ি, প্রশাসন নির্বিকার
নোবিপ্রবিতে মাদক ও অশ্লীলতার ছড়াছড়ি, প্রশাসন নির্বিকার

শিক্ষা ও গবেষণার অন্যতম বিদ্যাপিঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিনদিন পরিণত হচ্ছে মাদকের স্বর্গরাজ্যে। হরহামেশাই ঘটছে মাদক উদ্ধারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন