মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে। বর্তমানে তিনি দেশটির সুঙ্গাই বুলোহ হাসপাতালে চিকিৎসাধীন।মালয়েশিয়ার সরকারি গণমাধ্যম বারনামা সেলাঙ্গর দমকল ও উদ্ধার বিভাগের (জেবিপিএম) সহকারী পরিচালক আহমদ মুখলিস মোকতারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শনিবার (স্থানীয় সময়) দুপুর ১টা ৪১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা। সুঙ্গাই বুলোহ, বুকিত জেলুতুং, দামানসারা ও সেলায়াং স্টেশন থেকে আগত দমকল বাহিনী মাত্র ১৭ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।দগ্ধ শ্রমিকের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ, তবে তিনি একজন বাংলাদেশি নাগরিক সেটি নিশ্চিত করেছে স্থানীয় পত্রিকাগুলো। দ্য স্টার অনলাইনসহ বেশ কয়েকটি পত্রিকা জানিয়েছে, আগুনে একটি টেক্সটাইল ও রিসাইক্লিং কারখানার ৮০ শতাংশ, একটি ধাতব কারখানার ৭০ শতাংশ এবং একটি কাঠের কারখানার ৯০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে।নিউ স্টেইটস টাইমস জানিয়েছে, দমকল বিভাগের তথ্য অনুযায়ী, আগুন প্রায় ৯০ বাই ১৬০ স্কয়ার ফুট (প্রায় ৮.৪ বাই ১৫ বর্গমিটার) এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। আগুনে একটি টয়োটা হিলাক্স গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া একটি প্রোটন গাড়িও আগুনে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর প্রায় ১০ শতাংশ অংশ আগুনে পুড়ে গেছে।অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আগুন বিকেল ২টা ৫১ মিনিটের দিকে আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে। দমকল বিভাগ জানায়, এখন পর্যন্ত ৪০ শতাংশ আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে এবং বাকি অংশ নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের সন্তান
খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের  সন্তান

ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলহা বেগম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার Read more

লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর
লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতীতে  পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী(৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শনিবার (২৪ মে) বিকাল ৪টায়  উপজেলার মদাতি Read more

গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় বিএনপি কর্মী গ্রেফতার
গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় বিএনপি কর্মী গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা ছিনতাইয়ের ঘটনায় আরকান চৌধুরী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার হওয়া আরকান উপজেলার Read more

পাথরঘাটায় এক যুগ পর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় এক যুগ পর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (বরগুনা):- বরগুনা পাথরঘাটা উপজেলার কালমেঘা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের Read more

পদ্মা সেতুর সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, পণ্য রপ্তানির নতুন দিগন্ত
পদ্মা সেতুর সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, পণ্য রপ্তানির নতুন দিগন্ত

পদ্মা সেতুর সুফলের প্রভাব পড়েছে মোংলা বন্দরে। একসময় মোংলা বন্দরের মাধ্যমে ঢাকার গার্মেন্টস পণ্য রপ্তানি না হলেও সেই চিত্র এখন Read more

ইরানের ভয়ে নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত
ইরানের ভয়ে নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছোট ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ে স্থগিত করা হয়েছে। আগামী সোমবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন