পিলখানা হত্যাকাণ্ড ঘিরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী ও তাদের পরিবার। এ পরিস্থিতিতে পিলখানার সামনে জিগাতলা বিজিবি ৪ নং গেট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।এই আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্য।ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে বিজিবি হেডকোয়ার্টারের ৪ নং গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে ও অবস্থান না নিতে অনুরোধ জানাতে দেখা যায়। আজ রবিবার (এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা জিগাতলার আশপাশের অবস্থা নেন। চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। তাদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে হয়েছে রায়টকার, জলকামান। আন্দোলনকারীরা বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি একটাই— ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনো বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসিনি, দাবি আদায়ের জন্য এসেছি। জিগাতলায় উপস্থিত রমনার উপকমিশনার(ডিসি) মাসুদ আলম বলেন, এখানে জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় ও যান চলাচল যেন স্বাভাবিক থাকে সেজন্য বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে বিজিবি সদস্য এবং সেনা সদস্যরাও রয়েছেন। আমরা অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তাদের মূল দাবিটি আমরা জানার চেষ্টা করছি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: নাহিদ 
সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: নাহিদ 

দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসহীন ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক Read more

জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিচারপতি এ Read more

এবার সাংবাদিক হত্যায় ইসরায়েলের কাছে জবাব চাইল এমপি ও রয়টার্স
এবার সাংবাদিক হত্যায় ইসরায়েলের কাছে জবাব চাইল এমপি ও রয়টার্স

গত মাসে গাজায় নাসের হাসপাতালের ওপর হামলায় নিজ নিজ সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরাইলের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Read more

রাজধানীর বংশালে আগুন, নিহত ১
রাজধানীর বংশালে আগুন, নিহত ১

রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১ জনের Read more

সাইফ-হৃদয়ের ঝড়ো ফিফটিতে বাংলাদেশের জয়
সাইফ-হৃদয়ের ঝড়ো ফিফটিতে বাংলাদেশের জয়

এশিয়া কাপের সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে ৪ Read more

আমি অনেক কাজ করেছি, যা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি: আইন উপদেষ্টা
আমি অনেক কাজ করেছি, যা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন