টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজের প্রায় আড়াই ঘন্টা পর রাহিত নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।শুক্রবার (৪ এপ্রিল) বিকালে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ীর পিচুরিয়াপাড়া একটি নির্মানধীন সেতুর নিচে লৌহজং নদীতে এ ঘটনা ঘটে।মৃত রাহিত টাঙ্গাইলের সৃষ্টি স্কুলের চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। সে কালিহাতী উপজেলার ধলাটেংগর গ্রামের শরিফুল ইসলাম ওরফে সোনা মিয়ার ছেলে।স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে এসএসসি পরীক্ষার্থী রাহিত তার নানার বাড়ি উপজেলার জোকারচর বেড়াতে আসে। শুক্রবার দুপুর দুইটার দিকে সে লৌহজং নদীতে আরও কয়েকজন কিশোর সঙ্গে গোসল করতে যায়। এ সময় নদীর পানির স্রোতের সাথে ভেসে ডুবে যায় রাহিত।এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রবিউল ইসলাম জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর বিকাল সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে আলোচিত শিশু আলিফকে ৪৮ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ
টঙ্গীতে আলোচিত শিশু আলিফকে ৪৮ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ

গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু আলিফকে মামলা রুজু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা Read more

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাসাবাড়িতে হামলা-ভাঙচুর
কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাসাবাড়িতে হামলা-ভাঙচুর

কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় চ্যানেল আই , সময় টিভি ও স্টার Read more

শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে গৃহবধূর টাকা হাতিয়ে নিল প্রতারক
শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে গৃহবধূর টাকা হাতিয়ে নিল প্রতারক

পাবনার চাটমোহরে শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে কৌশলে স্বর্ণা খাতুন নামের এক প্রতিবন্ধী গৃহবধূর নিকট থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে Read more

রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাদের ওপর Read more

হজ কার্যক্রমে যুক্ত হওয়ার অনুমতি পেলো ৩৩ ব্যাংক
হজ কার্যক্রমে যুক্ত হওয়ার অনুমতি পেলো ৩৩ ব্যাংক

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি’র অর্থ সংগ্রহসহ হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেয়েছে দেশের ৩৩টি বাণিজ্যিক Read more

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সাইবার সুরক্ষার নিশ্চিতকরণ, সাইবার স্পেসে এ সংঘটিত অপরাধ শনাক্তকরণ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন