চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য শ্রীলঙ্কার সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া আমারাসুরিয়ার সঙ্গে সাক্ষাৎকালে এ সহায়তা চান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।বার্তা অনুযায়ী, বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং বন্ধুত্বপূর্ণ দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন।বৈঠককালে চুরি যাওয়া অর্থ উদ্ধারে নিজের দেশের প্রচেষ্টার কথা বর্ণনা করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। তিনি বলেন, অর্থ পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য একটি নতুন আইন অনুমোদন করেছে শ্রীলঙ্কার সংসদ।এ সময় বাংলাদেশ থেকে চুরি যাওয়া কোটি কোটি ডলার ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় শ্রীলঙ্কার সমর্থন চান প্রধান উপদেষ্টা।বৈঠকে দুই নেতা জুলাইয়ের বিদ্রোহের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন এবং দুই দেশের মধ্যে জনগণের সঙ্গে যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেন।সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার অ্যাজেন্ডা এবং আগামী বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে তার প্রশাসনের পরিকল্পনা বর্ণনা করেন প্রধান উপদেষ্টা।বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারের বাঁকখালীর মোহনায় অবৈধ পাথর ব্যবসা বন্ধ করলো এসিল্যান্ড
কক্সবাজারের বাঁকখালীর মোহনায় অবৈধ পাথর ব্যবসা বন্ধ করলো এসিল্যান্ড

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে পাথর ব্যবসা ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে ব্যবসাটি বন্ধ করে দিয়েছে Read more

মাদক কোন ব্যক্তির জীবিকা হতে পারে না, টেকনাফে ‘ডিআইজি হাবিব’
মাদক কোন ব্যক্তির জীবিকা হতে পারে না, টেকনাফে ‘ডিআইজি হাবিব’

হঠাৎ এক ঝটিকা সফরে কক্সবাজারের টেকনাফ মডেল থানা পরিদর্শন করতে এসেছেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের প্রধান ডিআইজি মো: আহসান হাবীব Read more

২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি, তবে…
২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি, তবে…

ফুচটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে কি দেখা যাবে ২০২৬ বিশ্বকাপে? সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে এই প্রশ্নের গুরুত্ব। ২০২২ বিশ্বকাপ Read more

টাঙ্গাইলের চরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচালেন সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইলের চরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচালেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলের দুর্গম চরাঞ্চলে অবশেষে যেন মিলল স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘদিনের দুর্ভোগ ও যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মাণ Read more

মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ, প্রতিক্রিয়ায় বাংলাদেশ-ভারত ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার নির্দেশ
মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ, প্রতিক্রিয়ায় বাংলাদেশ-ভারত ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার নির্দেশ

বিজেপি নেতা সংগীত সোম বাংলাদেশের কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য বলিউড তারকা শাহরুখ খানকে 'বিশ্বাসঘাতক' বলেও অভিহিত করেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন